রহস্য-রোমাঞ্চ আর অ্যাকশনে ভরপুর 'কাবিল' এর ট্রেলর
মুক্তি পেল হৃত্বিক রোশন অভিনীত 'কাবিল' ছবির ট্রেলর। ছবিতে হৃত্বিকের চরিত্রের নাম রোহন। এই ছবিতে নায়িকার চরিত্রে অভিনয় করেছেন ইয়ামি গৌতম।
মুক্তি পেল হৃত্বিক রোশন অভিনীত 'কাবিল' ছবির ট্রেলর। সঞ্জয় গুপ্তা পরিচালিত এই ছবিতে দর্শকদের জন্য একাধিক চমক রয়েছে। ছবিতে হৃত্বিকের চরিত্রের নাম রোহন। এই ছবিতে নায়িকার চরিত্রে অভিনয় করেছেন ইয়ামি গৌতম। প্রথমবার একসঙ্গে ছবির জন্য জুটি বেঁধেছেন হৃত্বিক-ইয়ামি।
অন্ধকার থেকে আলোয় ফেরার গল্প নিয়েই তৈরি হয়েছে 'কাবিল' ছবিটি। কাবিল ছবিতে ইয়ামি এবং হৃত্বিক দুজনেই দৃষ্টিহীন। প্রেম, বিয়ে,পারিবারিক ঘটনার মধ্যে দিয়ে এই সিনেমার গল্প এগিয়েছে। কিন্তু গল্প মোড় নেয় ইয়ামির অপহরণের পর থেকে। এই ছবিতে ভরপুর অ্যাকশন রয়েছে।

উল্লেখ্য হৃত্বিক এর আগে 'মহেঞ্জোদারো' ছবিতে অভিনয় করেন। বিরাট প্রত্যাশার পরে বক্স অফিসে একেবারেই সাফল্য পায়নি ছবিটি। তাই নতুন ছবি মুক্তি পাওয়ার আগে হৃত্বিক অনেকটাই চাপে থাকবেন সে বিষয়ে কোনও সন্দেহ নেই। 'কাবিল' ছবিটিতে সঙ্গীত পরিচালনা করেছেন রাজেশ রোশন।
এর মধ্যেই বিতর্কও চলছে হৃত্বিকের 'কাবিল' ছবির ট্রেলর মুক্তি নিয়ে। ঘনিষ্ঠ মহলের দাবি হৃত্বিক চাপে পড়েই 'কাবিল' ছবির ট্রেলর দ্রুত প্রকাশ করতে বাধ্য হয়েছেন। যদিও সব বিতর্ক দূরে সরিয়ে রেখে একটা কথা নিঃসন্দেহে বলা যায় রহস্য, রোমাঞ্চ ও অ্যাকশনে ভরা কাবিল ছবিটির ট্রেলর এককথায় অসাধারণ। আগামী বছরের ২৬ জানুয়ারী সিনেমাটি হলে মুক্তি পাওয়ার কথা রয়েছে।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications