ভারতীয় গুপ্তচর-এর ভূমিকায় আসছেন হৃতিক! কার জীবন নিয়ে তৈরি হচ্ছে ছবি, চরমে জল্পনা
সুপার হিরো কৃশ-এর ভূমিকায় তিনি বেশ জনপ্রিয় হয়েছেন। তার আগে থেকেই অবশ্য 'চকোলেট বয়' হিসাবে হৃতিক এদেশের বহু তরুণীর হৃদয়-পুরুষ হয়ে ওঠেন।
সুপার হিরো কৃশ-এর ভূমিকায় তিনি বেশ জনপ্রিয় হয়েছেন। তার আগে থেকেই অবশ্য 'চকোলেট বয়' হিসাবে হৃতিক এদেশের বহু তরুণীর হৃদয়-পুরুষ হয়ে ওঠেন। তবে ধীরে ধীরে কেরিয়ারের পটপরিবর্তনের সঙ্গে সঙ্গে চরিত্র নির্ভর ছবির দিকে বেশি ঝুঁকছেন বলিউডের 'গ্রীকগড' হৃতিক। সম্প্রতি তিনি গণিতবিদ আনন্দ কুমারের বায়োপিক-এ অভিনয় করছেন। তবে এবার শোনা যাচ্ছে তাঁর পরবর্তী ছবির খবরও।

এক সর্বভারতীয় ফিল্ম ম্যাগাজিনের খবর অনুযায়ী ,হৃতিক রোশনকে তাঁর পরবর্তী ছবিতে দেখা যেতে চলেছে এক গুপ্তচরের ভূমিকায়। ভারতীয় গুপ্তচার রবিন্দর কৌশিকের ভূমিকায় দেখা যেতে পারে হৃতিককে। ভারতের গুপ্তচর যিনি ব্ল্যাক টাইগার হিসাবে পরিচিত, সেই রবিন্দর কৌশিকের নানা ঘটনা এবার স্ক্রিনে পরিবেশনের কথা ভাবছেন পরিচালক রাজকুমার গুপ্তা।
রবিন্দর কৌশিকের জীবনকে সেলুলয়েড বন্দি করতে রাজকুমারের প্রথম পছন্দ ছিলেন হৃতিক। সেই মত হৃতিকের কাছে প্রস্তাবও যায়। আর সূত্রের দাবি , এই প্রস্তাবে সাড়া দিয়েছেন হৃতিক। ফলে ২৩ বছরের রবিন্দর কৌশিকে এবার স্ক্রিনে ফুটিয়ে তুলতে চলেছেন হৃতিক। যে রবিন্দর কৌশিককে পাকিস্তানে আন্ডার কভার এজেন্ট হিসাবে গুপ্ত একটি মিশনে পাঠিয়েছিল ভারত। তাঁর জীবনের একটি বিশেষ ঘটনা নিয়েই ছবি তৈরি হতে চলেছে।












Click it and Unblock the Notifications