এবার আদর্শবাদী শিক্ষকের বায়োপিক-এ হৃতিক, নায়িকা কে

এবার বলিউডে বায়োপিকের তালিকায় নতুন সংযোজন শিক্ষক আনন্দ কুমারের জীবনী। তাঁর জীবনী নিয়ে তৈরি হতে চলেছে একটি হিন্দি ছবি। উল্লেখ্য, ছবিতে মুখ্য ভূমিকায় রয়েছেন হৃতিক রোশন।

বলিউডে একের পর এক 'বায়োপিক' ঘিরে উন্মাদনা তুঙ্গে। কঙ্গনা রানাওয়াতের 'লক্ষ্মীবাঈ', দিপীকা পাড়ুকোনের "পদ্মাবতী", অক্ষয়কুমারের "প্যাডম্যান' এই সমস্ত আসন্ন বায়োপিক নিয়ে বেশ সরগরম বলিউড। এছাড়াও সঞ্জয় দত্তের বায়োপিকে রনবীর কাপুরের লুক নিয়েও বেশ কৌতূহল রয়েছে বলিউড তথা সিনেমাপ্রেমীদের মধ্যে।

এবার বলিউডে বায়োপিকের তালিকায় নতুন সংযোজন শিক্ষক তথা সামজসেবি আনন্দ কুমারের জীবনী। তাঁর জীবনী নিয়ে তৈরি হতে চলেছে একটি হিন্দি ছবি। উল্লেখ্য, ছবিতে মুখ্য ভূমিকায় রয়েছেন হৃতিক রোশন। সেই ছবি সম্পর্কে বেশ কিছু তথ্যে চোখ বুলিয়ে নেওয়া যাক।

আনন্দ কুমারের ভূমিকায় হৃতিক

আনন্দ কুমারের ভূমিকায় হৃতিক

বিহারের এই শিক্ষক বিনা বেতনে ৩০ জন ছাত্রকে প্রশিক্ষণ দিয়ে আইআইটি প্রবেশিকায় পাশ করতে সাহায্য করেন। তাঁর ৩০ জন ছাত্রই সুযোগ পেয়েছে আইআইটি প্রবেশিকায়। এই অসামান্য সাফল্য রাতারাতি পরিচিতির আলোতে এনে দেয় বিহারের এই শিক্ষককে । ছাত্র তৈরির এই অসামান্য সাধনাকে কুর্ণিশ জানিয়েই এই ছবি।

 বায়োপিকে হৃতিক

বায়োপিকে হৃতিক

এর আগে, 'যোধা আকবর' ছবিতে আকবরের ভূমিকায় অভিনয় করেছেন হৃতিক। তবে তা বায়োপিক ছিলনা। সেখানে নিজেকে সম্রাট আকবরের ভূমিকায় মানানসই লাগাতে কোনও কসরৎ ছাড়েননি এই বলিউড তারকা। তবে বলিউডের এই নীলচোখের হ্যান্ডসম হাঙ্ক একজন সাধারণ শিক্ষকের চরিত্রে নিজেকে কীভাবে ফুটিয়ে তুলবেন , কেমনই বা হবে তার লুক, তা নিয়ে কৌতূহল রয়েছে অনেকের। কারণ আনন্দ কুমারের সঙ্গে হৃতিকের চেহারাগত খুব একটা সাযুজ্য নেই।

হৃতিক-ক্যাটরিনা একসঙ্গে

হৃতিক-ক্যাটরিনা একসঙ্গে

'ব্যাং ব্যাং' ছবিতে শেষবার জুটি বাঁধতে দেখা গিয়েছি হৃতিক ও ক্যাটরিনাকে। এবার আনন্দ কুমারের বায়োপিক নিয়ে যে ছবি আসতে চলেছে তাতে হৃতিকের সঙ্গে আবারও জুটি বাঁধছেন ক্যাটরিনা কাইফ। ফলে আরো একবার হৃতিক-ক্যাট জুটিকে অনস্ক্রিন দেখতে পাওয়া যাবে।

 আনন্দ কুমারের সঙ্গে হৃতিকের বৈঠক

আনন্দ কুমারের সঙ্গে হৃতিকের বৈঠক

এই ছবি নিয়ে কিছুদিন আগেই শিক্ষক আনন্দ কুমারের সঙ্গে বৈঠকে বসেন হৃতিক ও ক্যাটরিনা। সেই বৈঠকের ছবি খুব তাড়াতাড়িই ভাইরাল হয়ে যায় ইন্টারনেটে।

অক্ষয়ের পর হৃতিক

অক্ষয়ের পর হৃতিক

'প্যাডম্যান' অরুণাচলম মুরুগন্থমের ভূমিকায় , তাঁর বায়োপিকে অভিনয় করছেন অক্ষয় কুমার। এই অরুমাচলমই দেশে সবচেয়ে কম দামের স্যানিটারি ন্যাপকিন তৈরি করেন দেশের গরিব মহিলাদের জন্য। এই কাজ করতে তাঁকে বহু লড়াই করতে হয়। সেই লড়াইয়ের কাহিনিই দেখানো হবে ছবিতে। এবার অক্ষয়ের পর হৃতিকও দেশের আরেক সমাজসেবীর লড়াই তুলে ধরতে চলেছেন স্ক্রিনে।

কে এই আনন্দ কুমার ?

কে এই আনন্দ কুমার ?

বিহারের বিভিন্ন অঞ্চলের গরীব ছাত্রদের বিনা পারিশ্রমিকে আইআইডি -জেইই পরীক্ষার জন্য প্রশিক্ষণ দেন আনন্দ কুমার। নিজে এদেশের অন্যতম গণিতবিদ হিসাবে পরিচিত। ছাত্রাবস্থায় উচ্চতর শিক্ষার জন্য ডাকও পেয়েছিলেন কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে। কিন্তু সেসময় তাঁর পিতৃবিয়োগ আর অর্থের অভাবে যাওয়া হয়নি বিদেশে পড়তে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+