জন্মদিন কেমন কাটালেন 'রাসমণি' দিতিপ্রিয়া!
'করুণাময়ী রানিরাসমণি' ধারাবাহিকে রানির ভূমিকায় দিতিপ্রিয়া সকলের মন ইতিমধ্যেই জয় করে ফেলেছেন। বলা যায়, বাঙালির ড্রইং রুমের অতি পরিচিত মুখ হয়ে উঠেছেন তিনি।
গতকালই জন্মদিন ছিল অভিনেত্রী দিতিপ্রিয়া রায়ের। 'করুণাময়ী রানিরাসমণি' ধারাবাহিকে রানির ভূমিকায় দিতিপ্রিয়া সকলের মন ইতিমধ্যেই জয় করে ফেলেছেন। বলা যায়, বাঙালির ড্রইং রুমের অতি পরিচিত মুখ হয়ে উঠেছেন তিনি। আর এরকম এক জনপ্রিয় অভিনেত্রী নিজের জন্মদিন কীভাবে পালন করলেন তা নিয়ে তো কৌতূহল থাকবেই সকলের।

দিতিপ্রিয়া জন্মদিনের দিনই কিছু ছবি শেয়ার করে সোশ্যাল মিডিয়ায়। জানতে পারা যায় যে , জন্মদিনে বড় একটা গোলাপী রঙের টেডিবিয়ার উপহার পেয়েছেন তিনি। আর সেই টেডির সঙ্গে বসে ছবিও তুলে ফেলেছেন অভিনেত্রী। একাদশ শ্রেণির ছাত্রী দিতিপ্রিয়া সকলকে তাঁর জন্মদিনের শুভেচছা বার্তা পাঠনোর জন্য ধন্য়বাদ জানান।
A post shared by Ditipriya Roy (@roy_ditipriya) on
উল্লেখ্য়, টিআরপি চার্টে এখন দিতিপ্রিয়া অভিনীত 'করুণাময়ী রানি রাসমণি'ধরাবাহিকটি বেশ ভালো জায়গায় রয়েছে। ধারাবাহিকে দিতিপ্রিয়া রয়েছে রানি রাসমণির ভূমিকায় অন্যদিকে, তাঁর স্বামী রাজচন্দ্রের ভূমিকায় রয়েছেন আব্দু গনি নূর। ধারাবাহিকে রাসমণির জামাই মথুরামোহনের ভূমিকায় অভিনয় করতে দেখা যাচ্ছে টলি তারকা গৌরব চট্টোপাধ্যায়কে।












Click it and Unblock the Notifications