সিনেমায় 'বোল্ড সিন'-এ সোনমকে দেখে কী বলছেন শ্বশুরবাড়ির সদস্যরা! মুখ খুললেন অভিনেত্রী

'বীরে দি ওয়েডিং ' ছবিটি মুক্তি পেতে চলেছে এই সপ্তাহেই। তার আগে ছবির প্রচারে ব্যস্ত 'বীরে দি ওয়েডিং '-এর অভিনেত্রীরা। মহিলাকেন্দ্রিক এই ছবিতে যেমন সাহসী সংলাপ রয়েছে, তেমনই রয়েছে সাহসী দৃশ্যও।

'বীরে দি ওয়েডিং ' ছবিটি মুক্তি পেতে চলেছে এই সপ্তাহেই। তার আগে ছবির প্রচারে ব্যস্ত 'বীরে দি ওয়েডিং '-এর অভিনেত্রীরা। মহিলাকেন্দ্রিক এই ছবিতে যেমন সাহসী সংলাপ রয়েছে, তেমনই রয়েছে সাহসী দৃশ্যও। এরকম বহু দৃশ্যে রয়েছেন অভিনেত্রী সোনম কাপুর আহুজা। ছবির ট্রেলারেই সোনমের এই দৃশ্যগুলির কিছু অংশ দেখা গিয়েছে। আহুজা পরিবারের 'বধূ' সোনম অভিনীত এই দৃশ্য নিয়ে কী বলছেন পরিবারের সদস্যরা? এই প্রশ্নের উত্তরে সোনম জবাবও দিয়েছেন স্পষ্টভাবেই।

সিনেমায় বোল্ড সিন-এ সোনমকে দেখে কী বলছেন শ্বশুরবাড়ির সদস্যরা! মুখ খুললেন অভিনেত্রী

সোনম জানিয়েছেন, তাঁর পরিবার বা শ্বশুরবাড়ির কারোরই এসব নিয়ে মাথাব্যথা নেই। অভিনয় করা তাঁর কাজ ,আর কাজের জন্য় এসমস্ত করতে তিনি দ্বিধা করেন না। শ্বশুরবাড়ির তরফে বেশ ভালোই প্রতিক্রিয়া পাচ্ছেন বলে জানিয়েছেন 'বীরে দি ওয়েডিং' স্টার। সোনম আরও জানান যে, আনন্দের পরিবারের তরফে তিনি প্রচুর প্রশংসাও পেয়েছেন। উল্লেখ্য,'বীরে দি ওয়েডিং'-এর ট্রেলার লঞ্চ হতেই তা নিয়ে বেশ সাড়া পড়ে যায়। এরপর পরই বিয়ে হয়ে যায় সোনম কাপুরের । ফলে ছবি মুক্তির আগে সোনমের নতুন পরিবারের প্রতিক্রিয়া ঘিরে বেস কৌতূহল রয়েছে ফ্যান-মহলে।

সিনেমায় বোল্ড সিন-এ সোনমকে দেখে কী বলছেন শ্বশুরবাড়ির সদস্যরা! মুখ খুললেন অভিনেত্রী

আগামী ১ জুন মুক্তি পেতে চলেছে সোনম অভিনীত 'বীরে দি ওয়েডিং'। শশাঙ্ক ঘোষ পরিচালিত এই ছবিটিতে সোনম ছাড়াও রয়েছেন স্বরা ভাস্কর, করিনা কাপুর, শিখা তালসানিয়ারা। ৪ বান্ধবীর প্রেম জীবন আর তাকে কেন্দ্র করে বিভিন্ন সমস্যার কথাই তুলে ধরা হয়েছে ছবিতে। উল্লেখ্য বাস্তবিক কিছু সমস্যাই এখানে ধরা হয়েছে, যা প্রকাশ পেয়েছে ছবির ট্রেলারে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+