দুঃসময়ে ইরফানের পাশে শাহরুখ! এঘটনা জানলে কিং খানের প্রতি শ্রদ্ধা আরও বেড়ে যাবে

বলিউড অভিনেতা ইরফান খানের নিউরোএন্ডোক্রাইন ক্যানসারের সমস্যা ধরা পড়ার পর থেকে গোটা বলিউডের মন ভারাক্রান্ত। বলিউডের এই গুণী অভিনেতার এমন জটিল অসুখ তাঁর ভক্তদের মনকেও বিষন্ন করেছে।

বলিউড অভিনেতা ইরফান খানের নিউরোএন্ডোক্রাইন ক্যানসারের সমস্যা ধরা পড়ার পর থেকে গোটা বলিউডের মন ভারাক্রান্ত। বলিউডের এই গুণী অভিনেতার এমন জটিল অসুখ তাঁর ভক্তদের মনকেও বিষন্ন করেছে। কিছুদিন আগেই চিকিৎসার জন্য লন্ডনে যান ইরফান। সেখানে ইরফানের সঙ্গে দেখা করেন বলিউড সুপারস্টার শাহরুখ। আর এই সাক্ষাৎ ঘিরেই উঠে আসে এক নয়া তথ্য।

দুঃসময়ে ইরফানের পাশে শাহরুখ! এঘটনা জানলে কিং খানের প্রতি শ্রদ্ধা বেড়ে যাবে

শাহরুখের সঙ্গে ইরফানের সম্পর্ক যথেষ্ট ভাল। দুজনের বন্ধুত্বের সম্পর্কের কথা ইন্ডাস্ট্রিতে অনেকেই জানেন। আর সেই বন্ধুত্বকে আরও গাঢ় করে তুললেন শাহরুখ। ইরফানকে হাসপাতালে দেখতে গিয়ে , শাহরুখ নিজের লন্ডন বাংলোর চাবিটি ইরফানের হাতে তুলে দেন। ইরফানের হাতে শাহরুখ নিজের বাংলোর চাবি তুলে দিতেই আবেগঘন হয়ে পড়েন ইরফান। কিছুক্ষণ অবাক হয়ে তাকিয়ে থাকেন তিনি। এমনই দাবি সূত্রের। দুঘণ্টা ধরে শাহরুখের সঙ্গে ইরফানের কথা হয় হাসপাতালে।

জানা গিয়েছে, শাহরুখ যখনই জানতে পারেন যে ইরফান অসুস্থ এবং তিনি লন্ডনে আসছেন চিকিৎসার স্বার্থে,তখনই তিনি ইরফানের সঙ্গে যোগাযোগ করেন। শাহরুখ চান যে, কিছুতেই যেন ইরফানের পরিবার ও তাঁর চিকিৎসায় গাফিলতি না হয়। এজন্য তিনি যাবতীয় ব্যবস্তা করে রাখেন। পাশাপাশি বাংলোর চাবি তুলে দেন ইরফানের হাতে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+