২১ বছর পর দুই 'প্রাক্তন' মুখোমুখি! মাধুরীর সঙ্গে অভিনয়ের সময় গিয়ে কী করেছিলেন সঞ্জয়
নব্বইয়ের দশকের বলিউডে তাঁরা 'সাজন' জুটি হিসাবে পরিচিত ছিলেন। একের পর এক হিট ছবি বলিউডকে দিয়েছেন তাঁরা। একটা সময়ে তাঁদের প্রেমের সম্পর্কের কথাও প্রকাশ্যে এসেছিল।
নব্বইয়ের দশকের বলিউডে তাঁরা 'সাজন' জুটি হিসাবে পরিচিত ছিলেন। একের পর এক হিট ছবি বলিউডকে দিয়েছেন তাঁরা। একটা সময়ে তাঁদের প্রেমের সম্পর্কের কথাও প্রকাশ্যে এসেছিল। কিন্তু বিভিন্ন বিতর্কিত পর্বের পর সেই সম্পর্ক পরিণতি পায়নি। এরপর কেটে গিয়েছে ২১ বছর। আর ২১ বছর পর ফের একবার স্ক্রিনে মাধুরী দীক্ষিত ও সঞ্জয় দত্ত।

এতগুলি বিতর্কিত অধ্যায় কেটে যাওয়ার পর ফের একবার ফিল্ম সেট-এ মাধুরী ও সঞ্জয়। সাংবাদিকদের প্রশ্ন ছিল, এতে কখনও অস্বস্তিবোধ হয়নি মাধুরীর? জবাবে মাধুরী জানান, কোনও অস্বস্তিই হয়নি একসঙ্গে কাজ করার সময়। মাধুরী জানান, সঞ্জয়ের সঙ্গে কাজ করতে পেরে বেশ ভালো লেগেছে। এদিকে ,সঞ্জয় দত্ত জানিয়েছেন তাঁর দুই সন্তানের সঙ্গে মাধুরীকে আলাপও করিয়ে দিয়েছিলেন তিনি। অভিনয়ের ক্ষেত্রে কোনও জড়তা ছিল না বলে দাবি করেন সঞ্জয় দত্ত।
উল্লেখ্য, 'কলঙ্ক' ছবিতে প্রথমে মাধুরীর জায়গায় অভিনয় করার কথা ছিল শ্রীদেবীর। তাঁর প্রয়াণের পর মাধুরীকে ছবিতে কাস্ট করা হয়। প্রসঙ্গত আগামী ১৭ এপ্রিল মুক্তি পেতে চলেছে 'কলঙ্ক'।












Click it and Unblock the Notifications