জোধপুর জেলে কেমন রাত কাটল সলমনের, কী খেলেন ভাইজান
কৃ্ষ্ণসার হরিণ হত্যা মামলায় সাজা পাওয়ার পর বিকেল থেকে জোধপুরের সেন্ট্রাল জেলই আপাতত আস্তানা বলিউড সুপারস্টার সলমন খানের।
কৃ্ষ্ণসার হরিণ হত্যা মামলায় সাজা পাওয়ার পর বিকেল থেকে জোধপুরের সেন্ট্রাল জেলই আপাতত আস্তানা বলিউড সুপারস্টার সলমন খানের। বিচারক তাকে হ্যাবিচুয়াল অফেন্ডার হিসাবে ঘোষণা করে তথ্যপ্রমাণ দেখে পাঁচ বছরের সাজা দিয়েছেন। তারপর থেকে জেলেই রয়েছেন সলমন।

এদিন সকাল সাড়ে ১০টায় সলমনের জামিনের আবেদনের শুনানি রয়েছে। যদি আদালত জামিন না দেয় তাহলে আপাতত জোধপুরের জেলই ঠিকানা হতে চলেছে তার।
বৃহস্পতিবার জেলে আসার পরে সলমনের কয়েদি নম্বর হয়েছে ১০৬। স্বঘোষিত গডম্যান তথা ধর্ষণে অভিযুক্ত আসারাম বাপুর পাশের সেলে সলমনের থাকার ব্যবস্থা হয়েছে। যে সেলে সলমনকে রাখা হয়েছে তা পরিষ্কার করে দেওয়া হলেও আলাদা করে কোনও বিশেষ ব্যবস্থা করা হয়নি।
সেলের মধ্যে এসি বা কুলার নেই। একটি ফ্যান রয়েছে। আলাদা বাথরুম রয়েছে সেলের মধ্যেই। আর কোনও ব্যবস্থা নেই। সলমন সারারাত মাটিয়ে শুয়ে কাটিয়েছেন। রাতে ডাল-রুটি-সবজি দেওয়া হয়েছিল বলে খবর। তবে তিনি জেলের খাবার খাননি বলে জানা গিয়েছে।
জোধপুর জেলে সলমনকে মারার হুমকি দেওয়া বন্দিও রয়েছে। ফলে সেলে সলমনের নিরাপত্তা জোরদার করা হয়েছে। কোনও কোনও সূত্রে খবর সলমন সকালে জেল কর্তৃপক্ষের দেওয়া ছোলা-গুড় খেয়েছেন। তবে এই তথ্যের সত্যতা যাচাই করা যায়নি।












Click it and Unblock the Notifications