একসঙ্গে মদ্যাপান-সিগারেট ছাড়বেন কীভাবে, পন্থা বাতলে দিলেন খোদ বিগ-বি
নেশামুক্তি। কীভাবে একসঙ্গে মদ্যপান আর ধূমপান থেকে মুক্তি পাওয়া যায় তার উপায় বলেদিলেন অমিত বচ্চন। নিজেরপ অভিজ্ঞতা শেয়ার করেছেন তিনি। কীভাবে তিনি নিজে নেশা মুক্ত হয়েছেন তার অভিজ্ঞতা শেয়ার করেছেন অমিতাভ বচ্চন।
এখনও অ্যাক্টিভ তিনি। চুটিয়ে শ্যুটিং করছেন। বলিউডের েযকোনও জনপ্রিয় প্রথম সারির হিরোর থেকে কোনও অংশ কম ব্যস্ত নন তিনি। টেলিভিশন থেেক বিজ্ঞাপন, বড় পর্দা সর্বত্র দাপিয়ে অভিনয় করে চলেছেন অমিতাভ বচ্চন। তাঁর অ্যাক্টিভ জীবন যাত্রার নেপথ্যে রয়েছে একটি সুস্থ জীবনযাপন। যাতে নেশা বল কোনও বিষয় নেই। মদ্যপান বা ধূমপান কোনওটাই করেন না অমিতাভ বচ্চন।

এবং নিজেকে এই দুই নেশা থেকে মুক্তি তিনি নিজেই করেছেন। সেটা কীভাবে তার ব্যাখ্যা দিয়েছেন বিগবি। তিনি বলেছেন ক্যান্সারের অন্যতম বড় কারণ সিগারেট। ফুসফুসকে একেবারে ফোঁপরা করে দেয় এই সিগারেট। যেদিন এটা তিনি জেনেছেন সেদিনই সিগারট থেকে নিজেকে দূরে রাখার সিদ্ধান্ত নেন। এবং একটি সিগারেট অর্ধেক খেয়ে সেটা দুমরে-মুচরে ফেলে দেন দিন। আর নিজের মনেই বলেছিলেন গুডবাই। তারপরে আর কোনও দিন সিগারেট মুখে তোলেননি অমিতাভ বচ্চন। ঠিক একই ভাবে মদ্যপানও ছড়েছিলেন বলে জানিয়েছেন।

সম্প্রতি একটি ছবির শ্যুটিং করতে গিয়ে গুরুতর আহত হন বিগবি। হায়দরাবাদে ছবিটির শ্যুটিং হচ্ছিল। তারপর বাড়িতেই রয়েছেন তিনি। সেখানে চিকিৎসা হচ্ছে। একাধিক ছবির শ্যুটিং বাতিল করেছেন অসুস্থতার কারণে। তার মাঝেই নেশা থেকে কীভাবে তিনি মুক্ত হয়েছেন তার ব্যাখ্যা দিয়েছেন।












Click it and Unblock the Notifications