বাংলাদেশ নির্বাচনে হিরো আলমের কী হাল হল! জেনেনিন ভোট পরিসংখ্যান
বাংলাদেশের সাধারণ নির্বাচনে ঐতিহাসিক জয় ছিনিয়ে নিয়ে বছরের শেষে অন্যতম নিউজ মেকার বাংলাদেশের আওয়ামী লিগের নেত্রী তথা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বাংলাদেশের সাধারণ নির্বাচনে ঐতিহাসিক জয় ছিনিয়ে নিয়ে বছরের শেষে অন্যতম নিউজ মেকার বাংলাদেশের আওয়ামী লিগের নেত্রী তথা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে বাংলাদেশ নির্বাচনে আরও একজনকে নিয়ে আলোচনা চলেছে বিস্তর। তিনি হলেন হিরো আলম।

ভোটের দিন হিরো আলমকে মারধর করা হয়েছে বলে খবর ছিল। এরপর নির্বাচন ঘিরে প্রহসন চলেছে , এমন দাবি তুলে ভোট বয়কটের ডাক দেন হিরো আলম। সিংহ প্রতীক নিয়ে ভোটের ময়দানে নেমে , শেষ পর্যন্ত চরম হেনস্থার শিকার হয়ে গতকালই ফুঁসে ওঠেন হিরো আলম। এদিকে, ভোটের ফলাফল বের হতেই দেখা যায় ৩ লাখ ১২ হাজার ৮১ জন ভোটারের মধ্যে হিরো আলমকে ভোট দিয়েছেন ৬৩৮ জন। আর ফলাফলের এমন পরিসংখ্যানে রীতিমত হতবাক আলোম শিবির। বগুড়া -৪ আসনে আলমের নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপির মোশারফ হোসেন এক লাখ ২৬ হাজার ভোটে জিতে যান।
এর আগে, ভোট বর্জন করার পাশাপাশি হিরো আলম দাবি করেছেন, যদি ভোটগ্রহণ পর্ব সুষ্ঠুভাবে হত, তাহলে তিনিই জয়লাভ করতেন। উল্লেখ্য়, হিরো আলমের প্রার্থীপদ প্রথমে বাতিল করে দেওয়া হলেও আইনি পথে তিনি ফের একবার বাংলাদেশ নির্বাচনে দাঁড়িয়েছেন। তবে আজকের ঘোষণায় ফের একবার এই নির্বাচনে চমক দিলেন হিরো আলম।
-
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা












Click it and Unblock the Notifications