বলিউডের বিখ্যাত তারকারা নিজেদের ফিট রাখার জন্য কী প্ল্যান মেনে চলেন, দেখুন

বলিউডের বিখ্যাত তারকারা নিজেদের ফিট রাখার জন্য কী প্ল্যান মেনে চলেন, দেখুন

বিনোদন জগতের সঙ্গে যুক্ত তারকারা নিজেদের ফিটনেস নিয়ে বেশ সচেতন থাকেন তা আমরা সকলেই জানি। এই তারকারা তাদের নিখুঁত শরীরকে পর্দায় দেখাতে কঠোর পরিশ্রম করেন। তারকাদের ফিটনেসের পেছনে সবচেয়ে বড় হাত হল তাদের খাদ্যাভ্যাস, যা তারা কখনোই অবহেলা করেন না। নিজেদের ঠিক রাখতে সবসময় তা মেনে চলেন। তারকাদের ফিটনেস এবং ত্বকের উজ্জ্বলতা দেখে তাদের বয়স অনুমান যায় না। আপনার প্রিয় তারকাদের মতো ফিট এবং সক্রিয় থাকতে চান, তাহলে আপনি তাদের ডায়েট প্ল্যান অনুসরণ করতে পারেন। দেখে নিন বলিউডের এই তারকারা তাদের ফিট রাখতে কী করেন।

টাইগার শ্রফ

টাইগার শ্রফ

বলিউডের জনপ্রিয় অভিনেতা হলেন টাইগার। তিনি এক সাক্ষাৎকারে একবার জানিয়েছিলেন তিনি সবসময় ডায়েট মেনে চলেন। তবে যে ছবিতে তাঁর ওজন বাড়িয়ে একটু স্বাস্থ্যবান দেখানোর প্রয়োজন হয় সেই ছবির জন্য তিনি আগে থেকেই পুষ্টিকর ও প্রোটিনযুক্ত খাবার খেয়ে থাকেন। নিজেকে ফিট রাখার জন্য প্রায় প্রত্যেকদিনই জিমে যান অভিনেতা।

ক্যাটরিনা কাইফ

ক্যাটরিনা কাইফ

ভিকি ঘরণী ক্যাটরিনাকে সকলেই চেনেন। তিনি অনুগামীদের অনেক সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন। তাঁর লাস্যময়ী ফিগার দেখে পাগল হয়ে যান আট থেকে আশির অনুগামীরা। তবে এত সুন্দর ফিগার ধরে রাখার পিছনে অনেক কারণ আছে, তা জেনে নিন। ২০১৯ সালের নভেম্বর মাসে সিনেমার এক শুটিং চলাকালীন তিনি জানিয়েছিলেন, আমি আমার শরীরের যত্ন নেওয়ার জন্য ভালো প্রশিক্ষণ ও পুষ্টিকর খাবার খাই। আমি ডায়েট মেনে চলি। আমি প্রায় ৯৫ শতাংশ সময় গ্লুটেন, দুগ্ধজাত বা শর্করা জাতীয় খাবার এড়িয়ে চলি। যদিও আমি বেশিরভাগ সময়ে কার্বোহাইড্রেট জাতীয় খাবার খেয়ে থাকি। কারণ গ্লুটেন ও মিষ্টি জাতীয় খাবার খেলে মুখে ব্রণর পরিমাণ বৃদ্ধি পায়।

রণবীর সিং

রণবীর সিং

বলিউডের জনপ্রিয় অভিনেতা হলেন রণবীর সিং। তিনি সিনেমার জন্য যেমনি জনপ্রিয় তাছাড়াও তার ফিটনেস এর জন্য তিনি আরোও বেশি জনপ্রিয়। ওয়ার্কআউটের সম্পর্কে খুব সচেতন অভিনেতা। তার পাশাপাশি নিজের ডায়েটেও কিন্তু মনোযোগ দিতে ভোলেন না। অভিনেতার ঠিক থাকার জন্য প্রত্যেকদিন ডিম সেদ্ধ থেকে তাজা ফল খেয়ে থাকেন।

 মালাইকা আরোরা

মালাইকা আরোরা

বলিউডের ফিটনেস ফ্রিক মালাইকা আরোরা চেনেন না এমন কোনও মানুষ আছেন বলে মনে হয় না। তিনি সব থেকে বেশি পরিচিত তার ফিটনেসের জন্য। প্রায় সময়ই জিমের বাইরে দেখা যায় মালাইকাকে। এক সাক্ষাৎকারে একবার মালাইকা জানিয়েছিলেন, তিনি কখন কি খান সে সম্পর্কে তিনি যথেষ্ট সচেতন থাকেন। খাদ্য তালিকায় প্রায় সবকিছুই থাকে তাঁর। তাজা ফল, পোহা, ইডলি, উপমা, টোস্টেড ব্রেড থেকে শুরু করে সবই থাকে তাঁর খাদ্য তালিকায়। তিনি জানিয়েছিলেন, আমি গত এক বছর ধরে প্রায় সময়েই নিরামিষ খাবার খাচ্ছি। যোগ ব্যায়াম করলে শরীর মন দুইই ভালো থাকে।

শাহিদ কাপুর

শাহিদ কাপুর

বলিউডের জনপ্রিয় অভিনেতা হলেন শাহিদ কাপুর। তিনি তার সুন্দর ফিগারের জন্য সবসময়ই খবরের শিরোনাম দখল করে থাকেন। এক সাক্ষাৎকার একবার অভিনেতা জানিয়েছিলেন, তিনি বেশ কয়েক বছর ধরে নিরামিষ খাবার খাচ্ছেন। তবে তিনি কঠোর ডায়েট প্ল্যান মেনে চলেন অভিনেতা।

অক্ষয় কুমার

অক্ষয় কুমার

বলিউডের খিলাড়ি হলেন অক্ষয় কুমার। তার ফিটনেসের জন্য প্রায় সময়েই অনুগামীদের আলোচনার মধ্যে থাকেন তিনি। তবে তিনি প্রায় সময়ই বাড়ির স্বাস্থ্যকর খাবার খেয়ে থাকেন। তবে তিনি নিরামিষ খেতে একটু বেশিই পছন্দ করেন অভিনেতা। তিনি একবার জানিয়েছিলেন, তিনি একসময় মাংস খাওয়া ছেড়ে দিয়েছিলেন। সবসময় নিরামিষ খাবার খেতেন। দুপুরবেলা খাবারে তিনি ডাল, ভাত, রুটি ও দই খেতে বেশ পছন্দ করেন। তবে তেল মশলা থেকে একটু দূরেই থাকেন অক্ষয় কুমার।

ঋত্বিক রোশন

ঋত্বিক রোশন

হৃত্বিক রোশনের শরীর ও ফিটনেস দেখে তার সঠিক বয়স ধরা অত সহজ সোজা নয়। ৪৮ বছর বয়সেও ঋত্বিক খুব ফিট থাকেন। নিজেকে ফিট রাখতে তিনি কঠিন ডায়েট প্ল্যান মেনে চলেন। তবে তিনি প্রত্যেকদিন প্রচুর পরিমাণে জল খান। তবে তিনি যখন খাবার খান তা খুব অল্প পরিমাণেই খান। তিনি রুটি, সবুজ শাকসবজি, চিকেন, ব্রাউন রাইস স্যালাড ফল খেয়ে থাকেন। মিষ্টি জাতীয় খাবার থেকে তেল মশলা জাতীয় খাবার এড়িয়ে চলেন অভিনেতা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+