এখনই ছুটি নয় অভিনেত্রীর, কেমন আছেন মাধবী মুখোপাধ্যায়?

এখনই ছুটি নয় অভিনেত্রীর, কেমন আছেন মাধবী মুখোপাধ্যায়?

আচমকাই অসুস্থ হয়ে পরেছিলেন অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়। যদিও তিনি এখন অনেকটাই সুস্থ রয়েছেন বলেই জানা গিয়েছে। তবুও চিকিৎসকেরা জানিয়েছেন, এখনই তাঁকে ছাড়া হচ্ছে না। তবুও অধীর আগ্রহে তাঁর ভক্তরা অপেক্ষা করছেন, কবে তাঁকে হাসপাতাল থেকে ছাড়া হবে, এখন বা তিনি কেমন আছেন , তা জানার জন্য!

এখনই ছুটি নয় অভিনেত্রীর, কেমন আছেন মাধবী মুখোপাধ্যায়?


অভিনেত্রীর স্বাস্থ্য নিয়ে হাসপাতালের সিইও তথা ম্যানেজিং ডিরেক্টর ডা: রূপালী বসু জানান, গত শনিবার গ্যাস্ট্রোইনটেস্টিনাল এন্ডোস্কোপি করা হয়েছিল অভিনেত্রীর। যদিও পরীক্ষার রিপোর্ট কিন্তু স্বাভাবিকই ছিল তাঁর। তবে, রক্তে শর্করার মাত্রা নিয়ে একটু চিন্তায় আছেন ডাক্তাররা। সুগার লেবেল রক্তে ৭.০ শতাংশের বেশি হলেই হৃদরোগ বা স্ট্রোকের সম্ভাবনা থাকে। এই মুহূর্তে মাধবী মুখোপাধ্যায়ের শর্করার মাত্রা ৬.৫ শতাংশের বেশি। দেহের শর্করা বা সুগার নিয়ন্ত্রণ করে ইনসুলিন হরমোন, মাধবী দেবীর শরীরে এই হরমোনের ক্ষরণ কমে গিয়েছে বা কোনও কারণে ব্যাহত হচ্ছে। আজ সোমবার আরও কিছু পরীক্ষা করা হবে।

বলা বাহুল্য, তিনি উডল্যান্ড হাসপাতালে ভর্তি রয়েছেন। বেশ কয়েক দিন ধরেই তিনি রক্তাল্পতায় ভুগছিলেন বলে জানা গিয়েছে। সেই সঙ্গে তার সুগারের সমস্যা রয়েছে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বার্ধক্যজনিত একাধিক সমস্যায় ভুগছিলেন মাধবীদেবী।৮০ বছর বয়সী অভিনেত্রী মাধুরী দেবী আপাতত মেডিসিন বিভাগের রয়েছেন বলেই জানা গিয়েছে। তবে তিনি কী কারণে অসুস্থ হয়েছেন তা এখনও জানা যায়নি, তারই চেষ্টা চালাচ্ছেন চিকিৎসকেরা। পরিবার সূত্রে জানা গিয়েছে, অভিনেত্রীর শরীরটা কিছুদিন ধরে ভালো যাচ্ছিল না। আর তাই সব রকম পরীক্ষা-নিরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে অভিনেত্রীকে। খুব তাড়াতাড়ি শারীরিক দুর্বলতা কাটিয়ে বাড়ি ফিরবেন তিনি। এমনটাই আশা করছেন পরিবারের সকলে। তাঁর এই শরীর খারাপ হওয়ার জন্য তাঁর ভক্তরা খুব দুঃখিত। তাঁরা চাইছেন, তিনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়ি ফিরুন। আপাতত চিকিৎসকদের কড়া নজরে আছেন তিনি।

জানা গিয়েছে, মেডিসিন বিশেষজ্ঞ ডা. বিশ্বজিৎ ঘোষদস্তিদারের নেতৃত্বে ৫ সদস্যের মেডিক্যাল টিম কড়া পর্যবেক্ষণে রেখেছে অভিনেত্রী মাধবীকে। তিনি পুরোপুরি সুস্থ হলেই তাঁকে ছেড়ে দেওয়া হবে বলে জানা গিয়েছে। আগের থেকে তিনি এখন অনেকটাই সুস্থ আছেন বলেই জানা গিয়েছে। যা শুনে খানিকটা শান্তি পাচ্ছেন নায়িকার ভক্তরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+