Saif Ali Khan: কেমন আছেন সইফ, কতটা গুরুতর আঘাত, কী বলছে হাসপাতাল?

অভিনেতা সইফ আলি খানের বাড়িতে দুষ্কৃতি হামলা। মাঝরাতে হামলা চালালো দুষ্কৃতি। আর সেই হামলার জেরে ছুরির আঘাতে গুরুতর আক্রান্ত সইফ। বৃহস্পতিবার গভীর রাতে আশঙ্কাজনক অবস্থায় লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয় বলিউড অভিনেতা সইফ আলি খানকে। তাঁর বাসভবনেই ছুরি নিয়ে হামলা করা হয় তাঁকে।

সেখানে অজ্ঞাত ব্যক্তি চুরির উদ্দেশ্য নিয়ে প্রবেশ করেছিল বলে পুলিশের প্রাথমিক অনুমান। অভিনেতা এখন মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে চিকিৎসাধীন। এ বিষয়ে পুলিশ ও হাসপাতাল প্রশাসন তাদের বিবৃতি দিয়েছে। অভিনেতার নিজস্ব নিরাপত্তা রক্ষীরাও হামলার বিষয়টি নিশ্চিত করেছে।

saif ali Khan

বর্তমানে কেমন আছেন অভিনেতা?

লীলাবতী হাসপাতাল সইফ আলি খানের উপর হামলার বিষয়ে একটি বিবৃতি জারি করেছে, যা প্রকাশ করেছে যে অভিনেতা সইফ আলি খানকে ৬ বার আক্রমণ করা হয়েছে শরীরের বিভিন্ন জায়গায়। যার মধ্যে রয়েছে, হাত, পিঠ ও গলা। তার শরীরের দুটি অংশে গভীর আঘাত রয়েছে। ঘাড় ও মেরুদণ্ডে ছুরির আঘাতের ঘটনা ঘটেছে বলেই জানা যাচ্ছে। ঘাড়ে ১০ সেন্টিমিটারের গভীর ক্ষত রয়েছে। আর পিঠে ভারী কিছু জিনিসের আঘাত ছিল।

যার জন্যে গতকাল গভীর রাতে হাসপাতালে এনেই চিকিৎসকেরা তাঁর পিঠ থেকে ভারী যে জিনিস আটকে ছিল তা সরিয়ে দিয়েছে। কিন্তু আঘাত কতটা জোরাল, তা এই মুহুর্তে খতিয়ে দেখছে মেডিক্যাল টিম। অভিনেতার বর্তমানে অস্ত্রোপচার চলছে। এছাড়াও অভিনেতার ক্ষত ৬ জায়গাতেই প্লাস্টিক সার্জারি হয়েছে।

চিকিৎসকেরা আশঙ্কা প্রকাশ করে বলেছেন যে, ঘাড়ে যে ১০ সেন্টিমিটার ছুরির আঘাত ছিল, তা একটু এদিক-ওদিক হলে, অভিনেতাকে প্যারালাইসিস পর্যন্ত করতে পারত। এতোটাই ভয়ঙ্কর আঘাত পেয়েছেন সইফ আলি খান।

চিকিৎসকেরা বলছেন, অভিনেতা আপাতত বিপদ মুক্ত, কিন্তু আঘাত গুরুতর। তাই সেই দিকটা ক্রমাগত খেয়াল রাখছে মেডিক্যাল টিম। এই মুহুর্তে সইফের ছেলে ইব্রাহিম আলি খান চিকিৎসকদের সাথে সম্পূর্ণ বিষয়টি খোঁজখবর রাখছেন। মেডিক্যাল টিমে রয়েছেন একজন নিউরো সার্জেন। এই ক্ষত গুলি ভবিষ্যতে কোনও বড় আঘাত সৃষ্টি করবে কিনা, তাই খতিয়ে দেখছেন তিনি। এছাড়াও রয়েছেন অন্যান্য চিকিৎসকেরা।

অন্যদিকে, মুম্বাই পুলিশ বান্দ্রায় সইফ আলি খানের বাড়িতে পৌঁছেছে এবং এই বিষয়ে বাড়ির কর্মীদের জিজ্ঞাসাবাদ করছে। ইতিমধ্যেই ৭টি টিম গঠন হয়েছে মুম্বই পুলিশের পক্ষ থেকে। ফরেন্সিক টিমও পৌঁছেছে এলাকায়। তারাও ঘটনাস্থলের নমুনা সংগ্রহ করছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+