এই বলিউড প্রেমিক জুটিদের দাম্পত্যপ্রেম কতটা গভীর! জানুন

কয়েকজন বলি তারকার দাম্পত্য প্রেমের গভীরতা নিয়ে কী বলছে জ্যোতিষশাস্ত্রের রাশিফল দেখে নেওয়া যাক।

ফ্ল্যাশবাল্বের ঝলমলে দুনিয়াতে টিকে থাকা যেমন একটা চ্যালেঞ্জ তেমনই দুটি মানুষের সম্পর্ককে ঝরে রাখাটাও কঠিন হয়ে দাঁড়ায়। এই চ্য়ালেঞ্জকে সামনে নিয়ে প্রতিনিয়তই বলিউড তারকারা নিজেদের জীবনের লড়াই চালিয়ে যাচ্ছেন। মোকআপ আর সেলেব হওয়ার মুখোশ সরিয়ে রাখলে, বলিউডের প্রতিটি তারকাই আর চারপাঁচজনের মতোই এক চেনা ব্যক্তিত্ব। তাঁদের মধ্যে কয়েকজনের দাম্পত্য প্রেমের গভীরতা নিয়ে কী বলছে জ্যোতিষশাস্ত্রের রাশিফল দেখে নেওয়া যাক।

রণবীর-দীপিকা

রণবীর-দীপিকা

জ্যোতিষ বলছে, রণবীর ও দীপিকার জুটি রাশি অনুযায়ী মকর ও কর্কটের জুটি। রণবীরের জন্ম ৬ জুলাই,আর দীপিকা ৫ জানুয়ারি। এই দাম্পত্য়ে দীপিকার মনকে কার্যত জিতে নিয়েছেন রণবীর । কারণ , রাশি অনুযায়ী দীপিকা সহজে কাউকে বিশ্বাস করতে পারেন না। তবে, রণবীর সেই বিশ্বাস জয়ই শুধু করেননি তাকে টিকিয়েও রেখেছেন। ফলে দুজনের মধ্যে সম্পর্ক নির্ভর করছে বিশ্বাস যোগ্যতার ওপর।

বিরাট-অনুষ্কা

বিরাট-অনুষ্কা

বিরুষ্কার ক্ষেত্রে প্রেমের রাশিফল বলছে ,এই জুটি বৃষ ও বৃশ্চিকের মিলন। বিরাটের জন্ম ৫ নভেম্বর আর অনুষ্কা ১ মে। দু'জন ভীষণভাবেই আবেগপ্রবণ, আর এই আবেগে ভরসা করেই একে অপরের প্রতি প্রেমে আবদ্ধ। তবে এই জুটিতে বিরাট কোহলি অনুষ্কার প্রতি বেশ আসক্ত । শুধু তাই নয় অনুষ্কার বিষয়ে বিরাট পজেসিভ বলেও দাবি জ্যোতিষশাস্ত্রের।

করিনা-সইফ

করিনা-সইফ

করিনার জন্ম সেপ্টেম্বর ২১ আর আর সইফের জন্ম ১৬ অগাস্ট। এই জুটির প্রেম সিংহ ও কন্যা রাশির প্রেম। রাশিফল অনুযায়ী সইফ এই জুটির মধ্যে বেশি দাপট দেখান। আর করিনা খানিটা নরম স্বভাবের। সেক্ষেত্রে নরমে গরমে এই জুটি বেশ ভারসাম্য রক্ষা করেন।

সোনম-আনন্দ অহুজা

সোনম-আনন্দ অহুজা

আনন্দের জন্ম ৩০ জুলাই আর সোনমের ৯ জুন। এখানে সোনমের মিথুন রাশি আর আনন্দের ৩০ সিংহ। ফলে এই দাম্পত্যেও আনন্দই সোনমের চালিকা শক্তি। জ্যোতিষশাস্ত্র বলছে এই জুটি সমস্ত দিক থেকেই বেশ ভারসাম্যযুক্ত।

অভিষেক -ঐশ্বর্য

অভিষেক -ঐশ্বর্য

অভিষেক বচ্চন ও ঐশ্বর্য রাইয়ের দাম্পত্য প্রেমও বেশ সুখের। অ্যাশের জন্মদিন ১ নভেম্বর আর অভিষেকের ৫ ফেব্ুয়ারি। বৃশ্চিক অ্যাশের সঙ্গে কুম্ভ অভিষেকের জুটিতে অ্যাশেরই বেশ দাপট চলে বলে মত জ্যোতিষবিদদের।

টুইঙ্কিল- অক্ষয়

টুইঙ্কিল- অক্ষয়

টুইঙ্কিলের জন্মদিন ২৯ ডিসেম্বর ও অক্ষয়ের ৯ সেপ্টেম্বর। এঁদের দাম্পত্য়জীবনও বেশ জমজমাট। অক্ষয় কন্যা রাশি ও টুইঙ্কিল মকর রাশি। ফলে এঁদের জুটিতে টুইঙ্কিলের দপটই বেশি চলে। তবে সমস্ত দিক থেকেই সংসার ধরে রাখার মতো ক্ষমতা রয়েছে টুইঙ্কিলের। আর সেই ক্ষমতাতেই এই সম্পর্ক স্বয়ং সম্পূর্ণ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+