Stree 2: শাহরুখ-সলমন কারোর সঙ্গে কাজ করেননি, তার পরেও কোন ম্যাজিকে বক্স অফিসে রেকর্ড ভাঙছেন শ্রদ্ধা
বক্স অফিসে রেকর্ড কালেকশন করে ফেলেছে শ্রদ্ধা কাপুর-রাজকুমার রাওয়ের ছবি স্ত্রী। ওপেনিং সপ্তাহেই একেবারে ৫০০ কোটি ছুঁই ছুঁই পরিস্থিতি। শাহরুখ খানের জওয়ান, পাঠান থেকে শুরু করে প্রভাস অমিতাভ বচ্চনের কল্কি এডিকেও পিছলে ফেলেছে।
এই নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক মহলে। কীভাবে এতো কম সময়ের মধ্যে ছবিটি হিট করল বক্স অফিসে। কি এমন আছে ছবিটিতে যার জন্য এতোটা জনপ্রিয়তা পেয়েছে শ্রদ্ধা কাপুরের ছবিটি। ২০২৪ সালের এখনও পর্যন্ত সবচেয়ে হিট ছবিতে পরিণত হয়েছে সেটি।

১৫ অগাস্টের আগে মুক্তি পেয়েছিল ছবিটি। সেটাকে টার্গেট করেই এগোচ্ছিল সেটি। শুধু বৃহস্পতিবারেই ১৬ কোটি টাকা কালেক্ট করেছে ছবিটি। হু হু করে বেড়েছে ছবির জনপ্রিয়তা। কেন হঠাৎ করে স্ত্রী ২ দর্শকদের এতোটা পছন্দ হল তা নিয়ে অনেকেই প্রশ্ন করতে শুরু করেছেন। কারণ কোনও বড় বাজেটের ছবি নয় স্ত্রী ২। নেই কোনও তেমন তাবর তারকাও।
রাজকুমার রাও, শ্রদ্ধা কাপুর, পঙ্কজ ত্রিপাঠী, অপারশক্তি খুরানা। সকলেই দক্ষ অভিনেতা। তাঁর সঙ্গে কাজ করেছে ছবির গল্পের বুনন। একেবারে ভৌকিক কমেডি যেভাবে দর্শকদের সামনে তুলে ধরা হয়ছে সেটায় মুগ্ধ হয়েছেন দর্শকরা। এর আগে ভুলভুলাইয়া এবং ভুলভুলাইয়া টু এই একই ফরমুলায় হিট করেছিল বলে মনে করা হচ্ছে। সেকারণেই এই দর্শকরা সবচেয়ে বেশি পছন্দ করেছে ছবিটি।
এক ঘেয়ে অ্যাকশন ছবি দেখতে দেখতে মন ভরে গিয়েছিল তাঁদের সেকারণে একেবারে হঠাৎ করে একটা অন্য ধারার সিনেমা বেশি করে মন ভরিয়ে দিয়েছে দর্শকদের। এক ঘেয়ে ফাই়টার, কল্কি এ়ডির মতো সিনেমা দেখতে দেখতে ক্লান্ত হয়ে গিয়েছিলেন দর্শকরা। সেকারণেই স্ত্রী-২র কাহিনীর বুনন এতোটা ভাল লেগেছে দর্শকদের।
সেকারণেই তাবর তারকাদের রেকর্ড ভেঙে দিয়েছে শ্রদ্ধা কাপুরের এই ছবি। স্ত্রী ২ মাত্র এক সপ্তাহের মধ্যে ৪০০ কোটি কালেক্ট করে ফেলেছে বক্স অফিসে। যেখানে শাহরুখ খানের জওয়ান এবং রণবীর কাপুরের অ্যানিম্যালকে সেই জায়গায় পৌঁছতে ১১ দিন সময় লেগেছিল। এমনকী প্রভাসের বাহুবলীকেও বক্স অফিসে ৪০০ কোটি তুলতে ১৫ দিন সময় গেলেছিল। সেখানে শ্রদ্ধা কাপুরের ছবি এক সপ্তাহের মধ্যে ৪০০ কোটিতে পৌঁছে গিয়েছে। এমনকী কল্কি এডি-কেও হারিয়ে দিয়েছে স্ত্রী ২।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications