চন্দ্রগ্রহণের দিনটি কীভাবে কাটাচ্ছেন অভিনেতা যশ
গোটা বিশ্ব আজ একটি মহাজাগতিক ঘটনাকে নিয়ে আজ চরম কৌতূহলে। চন্দ্রগ্রহণকে ঘিরে সাধারণ মানুষ থেকে মহাকাশ বিজ্ঞানী সকলেরই অপেক্ষা আজ চরমে। আকাশে লালচাঁদ দেখবার আশায় অনেকেই রয়েছেন।
গোটা বিশ্ব আজ একটি মহাজাগতিক ঘটনাকে নিয়ে আজ চরম কৌতূহলে। চন্দ্রগ্রহণকে ঘিরে সাধারণ মানুষ থেকে মহাকাশ বিজ্ঞানী সকলেরই অপেক্ষা আজ চরমে। আকাশে লালচাঁদ দেখবার আশায় অনেকেই রয়েছেন। এমন বিরল মহাজাগতিক দৃশ্য দেখার অপেক্ষায় রয়েছেন অভিনেতা যশও।

যশের আজ গোটা দিনই ছিল ডায়েট থেকে মুক্তির দিন! সকালে লুচি দিয়ে শুরু হয়েছে ব্রেকফাস্ট। তারপর লাঞ্চে পাতে পড়েছে ইলিশ মাছ। রাতের মেনুতে রয়েছে চিংড়ি। 'ফিদা' ছবির স্টার যশ নিজেই এই কথা জানিয়েছেন এক প্রথমসারির সংবাদমাধ্যমকে। পাশাপাশি তিনি জানিয়েছেন, রাতের খাবারে পাতে পড়তে চলেছে ভেটকি পাতুরি। সব মিলিয়ে চন্দ্রগ্রহণের দিনটিতে কব্জি ডুবিয়ে খাওয়া দাওয়াতে মন দিয়েছেন এই অভিনেতা।

তবে খাওয়া দাওয়ার পাশাপাশি রাতের আকাশে রক্তবর্ণ লাল চাঁদ দেখতে ভুলছেন না এই টলি-স্টার। তিনি জানিয়েছেন, এদিন রাতে শতাব্দীর দীর্ঘতম চন্দ্রগ্রহণ ঘিরে তিনিও খুবই উচ্ছ্বসিত। আজ রাতে যশেরও নজর থাকবে আকাশের বিরল ঘটনাটির দিকে। একথা খোদ জানিয়েছেন এই টলিউড তারকা।












Click it and Unblock the Notifications