জয়া প্রযোজিত 'দেবী'-র প্রচার কেমনভাবে হচ্ছে ! কিছু তথ্য

জয়া আহসান এই মুহুর্তের অন্যতম ব্যস্ত নায়িকা। টলিউডের একাধিক ছবি নিয়ে যেমন তিনি ব্যস্ত, তেমনই ব্যস্ততা রয়েছে তাঁর নিজের প্রোডাকশান হাউসের কাজ নিয়ে।

জয়া আহসান এই মুহুর্তের অন্যতম ব্যস্ত নায়িকা। টলিউডের একাধিক ছবি নিয়ে যেমন তিনি ব্যস্ত, তেমনই ব্যস্ততা রয়েছে তাঁর নিজের প্রোডাকশান হাউসের কাজ নিয়ে। জয়ার প্রোডাকশন হাউসের হাত ধরে আসতে চলেছে হুমায়ূণ আহমেদের জীবনী নিয়ে ছবি 'দেবী'। আর সেই ছবি নিয়ে বেশ ব্যস্ত জয়া।

জয়া প্রযোজিত দেবী-র প্রচার কেমনভাবে হচ্ছে! কিছু তথ্য

জয়া আহসানের প্রোডাকশান হাউস ' সি-তে সিনেমা' -রপ্রথম নিবেদন 'দেবী'। ছবিটি হুমায়ূণ আহমেদের জীবনী নিয়ে লেখা উপন্যাস 'দেবী' অবলম্বনে তৈরি। ছবির মুক্তির দিন এখনও পর্যন্ত ঠিক না হলেও , ছবির পোস্টার মুক্তি ঘিরেই আপাতত কৌতূহলী দর্শকরা। জয়া জানিয়েছেন, এ বছরের শেষ নাগাদ সুবিধাজনক সময়ে ছবিটি মুক্তি দেওয়ার পরিকল্পনা করছেন। 'দেবী' মুক্তির আগেই ছবিটি নিয়ে তাঁর বন্ধুরা শুভকামনা জানানোর পাশাপাশি প্রেক্ষাগৃহে এসে সবাইকে ছবিটি দেখার আহ্বান জানাচ্ছেন।

ছবিটির প্রচারের জন্য জয়া পাশে পেয়েছেন তাঁর বন্ধুদের। শুধু তাঁর বাংলাদেশের বন্ধুরাই নন, টলিউড ইন্ডাস্ট্রির বহু তারকাই জয়ার প্রযোজিত ছবির জন্য প্রচার করছেন। বাংলাদেশের পরিচালক অমিতাভ রেজা চৌধুরী, আরিফিন শুভ, বন্যা মির্জা, মিথিলা, ফারুক আহমেদ এবং ভারতের প্রখ্যাত নির্মাতা কৌশিক গাঙ্গুলি, অরিন্দম শীল, অভিনয়শিল্পী যিশু সেনগুপ্ত, আবির চট্টোপাধ্যায়, সোহিনী সরকার ভিডিও বার্তা দিয়েছেন। 'দেবী'র টিজার ট্রেলারের পর বাংলাদেশ এখন অপেক্ষা করছে ছবি মুক্তির জন্য।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+