নববর্ষ কার সঙ্গে কিভাবে কাটালেন মিমি! জানা গেল কিছু গোপন তথ্য
নববর্ষে অনেকেরই অনেক রকমের প্ল্যান ছিল। আর সেই সমস্ত প্ল্যানের অন্যতম অংশ ছিল দেদার ভুরিভোজ, কব্জি ডুবিয়ে মাছ মাংস খাওয়া সঙ্গে আড্ডা।
নববর্ষে অনেকেরই অনেক রকমের প্ল্যান ছিল। আর সেই সমস্ত প্ল্যানের অন্যতম অংশ ছিল দেদার ভুরিভোজ, কব্জি ডুবিয়ে মাছ মাংস খাওয়া সঙ্গে আড্ডা। সাধারণ মানুষ থেকে সেলেব সকলেই এই বিশেষ দিনটি নিয়ে বেশ উচ্ছসিত থাকেন। সেই নিয়মেই নববর্ষকে বিশেষ ভাবে উদযাপন করেছেন অভিনেত্রী মিমি চক্রবর্তী।

এক সর্বভারতীয় ইংরাজি সংবাদপত্রের খবর অনুযায়ী, এদিন মিমি সারাদিনই বাড়িতে প্রায় একাই ছিলেন। তবে তাঁকে সঙ্গ দানের জন্য ছিল তাঁর ছোট্ট পোষা লোমশ সঙ্গীটি! এদের সঙ্গে গোটা দিনটি কাটানোর পাশাপাশি , মিমির পাতে এদিন ছিল জিভে জল আনা কিছু পদ। সারাটা দিন আলস্যের ছুটিতে কাটানোর পর, সেই সব সুস্বাদু পদ পাতে পড়েছে মিমির। এদিন ডায়েট ভুলে মাছ মাংসে কব্জি ডুবিয়েছেন তিনি।
ফলে , মিমি সম্পর্কে একটা গোপন তথ্য জানাই যাচ্ছে যে খাদ্যরসিক মিমি বিশেষ দিনে ডায়েট চার্ট দূরে সরিয়ে রাখতে পিছপা হন না! এদিন আলুর দম থেকে মাংস, আইসক্রিম সমস্তকিছুই পাতে পড়েছে মিমির। বিকেলে একটি গেট টু গেদর-এও যোগ দেন তিনি। ফলে এই বিশেষ দিনটি এক্কেবারে নিজের মতো করে কাটিয়েছেন এই অভিনেত্রী।












Click it and Unblock the Notifications