অক্ষয়ের 'হাউসফুল ৪' এ 'আপুন ইচ ভগওয়ান হ্যায়' অবতারে নওয়াজ! ভিডিও ভাইরাল
'হাউফুল ' সিরিজের বহু প্রতিক্ষিত ছবি 'হাউসফুল ৪' এর ট্রেলার প্রকাশ্যে। আর অক্ষয়ের এই মাল্টি স্টারকাস্টের ছবির ট্রেলার প্রকাশ্যে আসতেই তা নিয়ে শুরু হয়ে যায় হইচই।
'হাউফুল ' সিরিজের বহু প্রতিক্ষিত ছবি 'হাউসফুল ৪' এর ট্রেলার প্রকাশ্যে। আর অক্ষয়ের এই মাল্টি স্টারকাস্টের ছবির ট্রেলার প্রকাশ্যে আসতেই তা নিয়ে শুরু হয়ে যায় হইচই। অক্ষয় কুমার, রীতেশ দেশমুখ, ববি দেওল, কৃতী শ্যানন অভিনীত এই ছবি এবার ইতিহাস-বর্তমান এক করে দিয়েছেন পরিচালক ফরহাদ শামজি।

ঘটনা এবার ইতিহাসের পাতা থেকে সোজা বাস্তবের পাতায়। তিন বন্ধু নিজেদের সঙ্গে ঘটে যাওয়া বিভিন্ন কাণ্ডে পূর্ব জন্মের স্মৃতি ফিরে পান। আর তাতেই ঘটে যায় আজব কাণ্ড। অক্ষয়, রীতেশ, ববি দেওল অভিনীত এই ছবিতে 'হাউসফুল' সিরিজের অন্যতম আকর্ষণ চাঙ্কি পাণ্ডে ও জনি লিভারও বাদ যাননি। সবমিলিয়ে হাসির এক জমজমাট আসর ধরা দিয়েছে 'হাউসফুল ৪' এ।
তবে এই সমস্ত কিছুর মধ্যে মাত করেছেন নওয়াজউদ্দিন সিদ্দিকি। 'সেক্রেড গেমস' সিরিজে তাঁর বিখ্যাত সংলাপ 'আপুন হি ভগওয়ান হ্যায়' হাউসফুল ৪ -এর আসর মাত করে দিয়েছে।












Click it and Unblock the Notifications