'হট' যোগাসনই বেশি ভাল, দাবি রাখি সাওয়ান্তের, ভাইরাল হল ছবি
যোগগুরু রামদেবের প্রথাগত যোগাসনের থেকে তাঁর 'হট' যোগাসন অনেক বেশি কার্যকরী, বললেন রাখি সাওয়ান্ত
যোগগুরু রামদেবের প্রথাগত যোগাসনের থেকে তাঁর 'হট' যোগাসন অনেক বেশি কার্যকরী। এমনই মন্তব্য করলেন বলিউডের আইটেম গার্ল রাখি সাওয়ান্ত। বুধবার আন্তর্জাতিক যোগ দিবসে নিজের 'হট' যোগাসনের ছবিও পোস্ট করলেন তিনি । রাখি সাওয়ান্ত বলে কথা, ফলে ছবি ভাইরাল হতেও সময় লাগল না

রাখি সাওয়ান্তের মতে, প্রাচীন যোগাসনের থেকে আজকের সময়োপযোগী যোগাসন করলে অনেক বেশি ভাল ফল পাওয়া যায়। সেইসঙ্গে নিজেকে যোগ-ব্যায়াম আসক্ত বলে দাবি করে তিনি জানিয়েছেন এই যোগ-ব্যায়ামের ফলেই তাঁর অনেক সমস্য়া ও ছোটখাটো চোট, আঘাত সেরে গিয়েছে। সেইসঙ্গে তাঁর হট যোগাসন ত্বকের জেল্লা বাড়াতেও কার্যকরি বলে জানিয়েছেন তিনি। প্লাস্টিক সার্জারির খবরকে উড়িয়ে দিয়ে রাখি দাবি করেছেন, কোনও অস্ত্রোপচার নয়, হট যোগ-ব্যায়ামের সাহায্যেই তিনি কাঙ্খিত শরীর পেয়েছেন।


বিভিন্ন কারণেই বারবার বিতর্কে জড়িয়েছেন রাখি সাওয়ান্ত। এবারও রামদেবের সঙ্গে নিজেকে তুলনা করেছেন তিনি। অবশ্য আন্তর্জাতিক যোগ দিবসে তাঁর ছবি দিয়েই হট যোগ-ব্য়ায়াম সম্পর্কে বেশ বুঝিয়ে দিয়েছেন।












Click it and Unblock the Notifications