Pushpa 2: পদপিষ্টের ঘটনায় ১৪ দিনের লড়াই শেষ, শিশুটিকে ‘ব্রেন ডেড’ ঘোষণা হাসপাতাল কর্তৃপক্ষের
আশঙ্কায় সত্যি হল। গত ৪ ডিসেম্বর 'পুষ্পা ২: দ্য রুল' ছবির প্রিমিয়ারে পদপিষ্ট হয়ে এক ৩৫ বছর বয়সী মহিলা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সঙ্গে গুরুতর আহত হয় তাঁর ৯ বছর বয়সী ছেলে। সেই তখন থেকেই জীবন-মৃত্যুর সাথে ক্রমাগত লড়াই লড়ে চলেছে সেই ছোট্ট শিশুটি। তবে এবার হার মানতে হল! টানা ১৪ দিনের লড়াই শেষে শিশুটিকে 'ব্রেন ডেড' ঘোষণা করল হাসপাতাল কর্তৃপক্ষ।
মধ্যরাতের স্ক্রীনিং-এর সময় আহত ছেলেটি গুরুতর অবস্থায় হাসপাতালে আসে এবং শ্বাসকষ্টের অভাবে তাকে এবার ব্রেন ডেড ঘোষণা করা হল। মঙ্গলবার, হায়দরাবাদ সিটি পুলিশ কমিশনার সিভি আনন্দ, তেলেঙ্গানা সরকারের স্বাস্থ্য সচিব ডাঃ ক্রিস্টিনা আইএএস তেলেঙ্গানা সরকারের পক্ষ থেকে ৯ বছর বয়সী ছেলে শ্রী তেজার বিষয়ে খোঁজখবর নিতে KIMS হাসপাতালে যান।

ছবি সৌজন্য- Hyderabad City Police/X & PTI
হায়দরাবাদ সিটি পুলিশের এক্স হ্যান্ডেলে শেয়ার করা একটি পোস্ট অনুসারে, ডাক্তাররা তাঁদেরকে জানান যে 'ছেলেটিকে ভেন্টিলেটর সাপোর্ট দিয়ে চিকিৎসা করা হচ্ছে এবং চিকিত্সা দীর্ঘায়িত হওয়ার সম্ভাবনা রয়েছে'।
পোস্টটিতে আরও উল্লেখ করা হয় যে ডাক্তাররা শ্রী তেজার স্বাস্থ্যের অবস্থার উপর একটি মেডিকেল বুলেটিন প্রকাশ করবেন রাতে। সেই অনুযায়ীই, মঙ্গলবার রাতে স্বাস্থ্য সচিব ডাঃ ক্রিস্টিনা বলেন যে, "আমরা নিয়মিত শ্রী তেজার স্বাস্থ্যের অবস্থা পর্যবেক্ষণ করছি এবং তার দ্রুত সুস্থতার আশা করছি"।
তবে পর মুহুর্তেই আসে সেই খবর। শিশুটির মাথায় গুরুতর আঘাতের জন্যে অক্সিজেন ঠিক মতো পৌঁছাচ্ছে না। তাঁর সুস্থ হয়ে ওঠা বা তাঁর মস্তিষ্ক ঠিক করে পুনরায় কাজ করা এক দীর্ঘ সময় প্রক্রিয়া। যা হতেও পারে আবার নাও হতে পারে। তাই সেই সব শুনে পরবর্তীতে সিদ্ধান্ত হয়, তাঁকে 'ব্রেন ডেড' হিসেবে ঘোষণা করা।
৩ দিন আগেই অভিনেতা তার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে ছেলেটির সম্পর্কে তার উদ্বেগ প্রকাশ করে একটি পোস্ট শেয়ার করেছিলেন। যেখানে তিনি আরও জানিয়েছিলেন যে চলমান আইনি প্রক্রিয়ার কারণে তাকে হাসপাতালে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। তবে তিনি সবরকমের সাহায্য করতে প্রস্তুত। শিশুটির দ্রুত আরোগ্য কামনা করেছিলেন তিনি। একই সাথে এও বলেছিলেন, যত তাড়াতাড়ি সম্ভব তিনি ঐ পরিবারের সাথে দেখা করবেন। তবে তার আগেই এলোমেলো হয়ে গেল সবকিছু।
প্রসঙ্গত, হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটারে গত ৪ ডিসেম্বর মধ্যরাতে পুষ্পা ২-এর প্রিমিয়ারে একটি ভয়ঙ্কর ঘটনা ঘটে। আল্লু অর্জুন প্রেক্ষাগৃহে পা রাখতেই উন্মুক্ত জনতা তাঁকে দেখার জন্যে হুড়োহুড়ি ফেলে দেয়। এরপর কয়েক সেকেন্ডের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। সেই সময়ই ধাক্কাধাক্কিতে পদপিষ্ট হন রেবতী নামের ওই মহিলা। ওই মহিলা পদপিষ্ট হয়েই প্রাণ হারান। এবং কয়েকজন আহত হন। সেই আহতের তালিকাতেই ছিল রেবতীর সন্তান তেজা। ঘটনার দুই দিন পর, আল্লু অর্জুন তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে একটি ভিডিও শেয়ার করেন। তার শোক প্রকাশ করেন সেখানে এবং শোকসন্তপ্ত পরিবারকে ২৫ লক্ষ টাকা আর্থিক অনুদান হিসেবে দেন। এমনকি এই ঘটনার জন্যে তাঁকে এক রাত জেলেও কাটাতে হয়। আর এবার এই ঘটনায় চরম পরিণতি হল, শিশুটিরও 'ব্রেন ডেড' ঘোষণা করা হল।












Click it and Unblock the Notifications