প্যারিস হিলটন, মার্ক হ্যামিল সহ পুড়ে ছাই তাবড় তারকাদের বাড়ি! বিধ্বংসী দাবানলের গ্রাসে হলিউড
যতই অর্থ প্রতিপত্তি বা ক্ষমতা থাকুক না কেন, প্রকৃতির ওপর যে কারও হাত নেই তা আরও একবার পরিষ্কার হয়ে গেছে লস অ্যাঞ্জেলসে বিধ্বংসী দাবানলের মধ্য দিয়ে। আগুনের লেলিহান শিখায় ইতিমধ্যেই পুড়ে ছাই হয়ে গিয়েছে একরের পর একর এলাকা। তবে এরই মধ্যে উঠে এল এক চাঞ্চল্যকর খবর।
লস অ্যাঞ্জেলসে লেগেছে ভয়াবহ দাবানল। আর সেই আগুন এবার ধীরে ধীরে গ্রাস করল হলিউডকে। মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম বিত্তশালী এলাকা লস অ্যাঞ্জেলসের হলিউড হিলস। একাধিক হলিউড তারকাদের বাসস্থান সেখানে পাশাপাশি সেখানে রয়েছে বিখ্যাত ছবি নির্মাতা সংস্থার অফিসও। প্যালিসাডেসের দাবানলের গ্রাসে ভস্ম হয়ে গেছে একাধিক জনপ্রিয় তারকার কয়েক কোটি অর্থের সম্পত্তি।

মার্কিন যুক্তরাষ্ট্রের সংবাদ সংস্থা প্রকাশিত খবর অনুযায়ী ইতিমধ্যেই সংগীতশিল্পী তথা অভিনেত্রী ম্যান্ডি মুর, জেমি লি কার্টিস, প্যারিস হিলটন, মার্ক হ্যামিল সহ একাধিক তাবড় হলিউড তারকাদের কোটি কোটি টাকার সম্পত্তি, বাড়ি পুড়ে ছাই হয়ে গিয়েছে। কিন্তু দাবানলের আগুন আরও বেশি করে ছড়িয়ে পড়ছে গোটা হলিউড হিলসে।
ভয়াবহ দাবানলে দাউদাউ করে জ্বলছে ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলস অঞ্চল। আগুনের কবল থেকে বাঁচতে প্রায় ৩০ হাজারেরও বেশি মানুষ এলাকা ছেড়ে অন্যত্র চলে যেতে বাধ্য হয়েছেন। এখনও পর্যন্ত প্রায় হাজার খানেক বাড়ি আগুনে ভস্মীভূত হয়েছে। থমকে গিয়েছে হলিউডের চলতি প্রজেক্ট। বিধ্বংসী দাবানলের কারণে যথেষ্ট উদ্বেগ প্রকাশ করেছেন প্রিয়াঙ্কা চোপড়াও। সোশ্যাল মিডিয়া সাইটে দাবানলের একাধিক ছবি ও ভিডিও পোস্ট করে তিনি লেখেন, ক্ষতিগ্রস্ত সকলকে নিয়ে চিন্তিত।












Click it and Unblock the Notifications