অবসর পেলে শাহরুখ-সলমনরা কী করতে করতে বেশি পছন্দ করেন! দেখে নিন
বলিউড তারকাদের নিয়ে কৌতূহলের অন্ত নেই সাধারণ মানুষের মধ্যে । যতটাই তাঁদের স্টারডামের উজ্জ্বলতা, ততই তাঁদের ফ্যান ফোলইং । আর এই ভক্তকূলের মধ্যে রয়েছে তাঁদের স্বপ্নের নায়কদের নিয়ে কৌতূহল।
বলিউড তারকাদের নিয়ে কৌতূহলের অন্ত নেই সাধারণ মানুষের মধ্যে । যতটাই তাঁদের স্টারডামের উজ্জ্বলতা, ততই তাঁদের ফ্যান ফোলইং । আর এই ভক্তকূলের মধ্যে রয়েছে তাঁদের স্বপ্নের নায়কদের নিয়ে কৌতূহল।
সলমন ও শহরুখের মতো তারকাদের তো এমনিতে ব্যস্ত থাকতেই দেখা যায়। শ্যুটিং থেকে ফিল্মের পোস্ট প্রোডাকশন নিয়ে ব্যস্ত থাকেন সকলেই। তবে এই ব্যস্ততার মধ্যেও অনেক ফিল্ম তারকাই অবসর সময় পেলে নিজের পছন্দের কাজটি করে থাকেন। দেখে নেওয়া যাক ,কোন কোন বলিউড তারকা অবসরে কোন কোন কাজকরে থাকেন।

অক্ষয় কুমার
সকলেই জানেন মার্শাল আর্টের প্রতি অক্ষয় কুমারের কতটা ভালোবাসা রয়েছে। তিনি ব্য়াঙ্কক থেকে মার্শাল আর্টসে বিশেষ প্রশিক্ষণ নিয়েছিলেন। আর অবসর পেলেই এখনও নিজেকে ফিট রাখতে মার্শাল আর্টস প্র্যাকটিস করেন অক্ষয়।

শাহরুখ খান
বলিউড বাদশা শাহরুখের গ্যাজেটের প্রতি প্রবল টান। সময় পেলেই তিনি গ্যাজেট নিয়ে সময় কাটাতে ভালোবাসেন। অবসরে তাই শাহরুখকে দেখা যায় গ্যাজেট নিয়ে নাড়াঘাঁটা করতে।

রণবীর সিং
অভিনেতা রণবীর সিং গান গাইতে ভালোবাসেন। তবে এই গান যেকোনও রকমের গান নয়, বরং র্যাপ গান গাইতে ভালোবাসেন রণবীর। তাই ফাঁক পেলেই কথার জাদুতে তালকে সঙ্গে রেখে গান ধরে ফেলেন রণবীর।

সলমন খান
সলমন ভক্তরা জানেন যে পেন্টিং এর প্রতি সলমনের কতটা আগ্রহ। সময় পেলেই তিনি বসে যান পেন্টিং নিয়ে। সলমনের কাছে অবসর কাটানো মানেই পেন্টিং।

অভয় দেওল
ফিল্মের বাইরে ইন্টেরিয়র ডিজাইনিং নিয়ে বেশ উৎসাহি অভিনেতা অভয় দেওল। অভয় সময় পেলেই নিজেকে ডুবিয়ে রাখতে ভালোবাসেন ইন্টেরিয়ার ডিজাইনিং এর কাজে।












Click it and Unblock the Notifications