নিষিদ্ধ করা হোক এমটিভি স্প্লিটসভিলা, দাবি হিন্দু জনজাগৃতি সমিতির

এর পাশাপাশি এইচজেএস এও অভিযোগ তুলেছে যে, যে পর্বগুলি সম্প্রচার করা হয় তাতেও ঠিকঠাকভাবে কাঁচি চালানো হয়না। কেউ না দেখেউ পর্বগুলি 'অন এয়ার' চালিয়ে দেয়।
এমটিভির এই রিয়্যালিটি শো আসলে আমেরিকার ডেটিং রিয়্যালিটি শো 'ফ্লেভার অফ লাভ' এর অনুকরণে তৈরি হয়েছে এই ধারাবাহিক। যেখানে তরুণ ছেলে মেয়েরা নিজেদের 'ডেটিং পার্টনার' খুঁজে পেতে নানারকম প্রতিযোগীতায় অংশ নেবেন, রাজনীতি করবেন যার শেষ ইর্থ হল স্প্লিটসভিলায় যেন তেন প্রকারে টিকে থাকা। সবশেষে একটি ছেলে ও একটি মেয়ে রয়ে যাবেন যাঁরা স্প্লিটসভিলার রাজা ও রানী ঘোষিত হবেন।
আরও খবর পড়ুন : 'সানি লিওনি ভারত ছাড়ো', দাবি হিন্দু জনজাগৃতি সমিতির
কিন্তু এই অনুষ্ঠানে তরুণ-তরুণীদের ভাবভঙ্গি, পোশাক নিয়ে উঠছে অভিযোগ। এইচজেএস-এর জাতীয় মুখপাত্র রমেশ সিন্দে জানিয়েছেন, এই ধরণের অনুষ্ঠানের প্রভাব অত্যন্ত তীব্রভাবে পড়ছে ভারতের তরুণ সমাজের উপর। এই অনুষ্ঠানে মেয়েদের পোশাক ভারতীয় সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে খাপ খায় না। এই ধরণের অনুষ্ঠানের জেরে যৌন শোষণ এবং বর্ণবিদ্বেষগত টিটকিরির মতো ঘটনা প্রশ্রয় পাচ্ছে বলে জানিয়েছেন তিনি।
এই অনুষ্ঠান সঞ্চালনার ভূমিকায় রয়েছেন জনপ্রিয় নীল তারকা সানি লিওনি। এই অনুষ্ঠান নিষিদ্ধ করার পিছনে এইচজেএস-এর অন্যতম কারণ এই সানিই। সানি নীল তারকা এবং বলিউড ছবিতেও যে ধরণের পোশাকে সানিকে দেখা যায় তা অপসংস্কৃতি বলেই মনে করে এইচজেএস এই নিয়ে আগেই সানিকে ভারত ছাড়া করার দাবি তুলেছিলেন তারা। এই অনুষ্ঠানে সানির উপস্থিতি আরও একবার এইচজেএস-এ সেই দাবিকেই উস্কে দিয়েছে।
রমেশবাবুর কথায়, আমাদের দেশে ধর্ষণ, মহিলাদের প্রতি যৌন হেনস্থার ঘটনা ক্রমেই বেড়ে চলেছে। আর স্প্লিটসভিলার মতো অনুষ্ঠানে এই ধরণের ঘটনায় আগুনে ঘি ঢালার কাজ করে।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications