বলিউডের হিন্দু অভিনেত্রীরা জায়রাকে দেখে শিখুন, পরামর্শ স্বামী চক্রপাণির
ফের কাটমানি ইস্যুতে বিক্ষোভ রাজ্যে। শিলিগুড়ি শহরের ৩৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর রঞ্জন শীল শর্মার বিরুদ্ধে কাট মানি নেওয়ার অভিযোগে বিক্ষোভ এলাকার ব্যবসায়ীদের।
ধর্মবিশ্বাসের সঙ্গে অভিনয়ের সংঘাত। তাই অভিনয় ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন দঙ্গল গার্ল জায়রা ওয়াশিম। কাশ্মীরি কন্যের এই সিদ্ধান্তে এখন তোলপাড় চলছে বলিউডে। অনেকেই মেনে নিতে পারছেন না জায়রার এই সিদ্ধান্ত। অনেক মুসলিম অভিনেত্রী এখনও কাজ করে চলেছেন বলিউডে।

অনেকেই জায়রাকে সিদ্ধান্ত বদলের অনুরোধ করেছেন। অনেকে আবার কটাক্ষও করেছেন। এই নিয়ে যখন সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠেছে তখন হিন্দু মহাসভার সভাপতি স্বামী চক্রপাণি মন্তব্য করে বসলেন জায়রাকে দেখে অনুপ্রাণিত হওয়া উচিত বলিউডের হিন্দু অভিনেত্রীদের।
এই পরামর্শ টুইটে জানালেও হিন্দু অভিনেত্রীরা কেন জায়রার পথ অনুসরণ করবেন তার সঠিক কারণ তিনি উল্লেখ করেননি। যদিও এই প্রথম নয়, এর আগে ২০১৮ সালে কেরলের বিধ্বংসী বন্যার সময় তিনি বলেিছলেন যাঁরা গো মাংস খান তাঁদের ত্রাণ দেওয়া উচিত নয়। এই নিয়ে চরম বিতর্ক তৈরি হয়েছিল।
তবে জায়রার এই সিদ্ধান্ত যে বলিউডে আলোড়ন ফেলে দিয়েছে তা আর বলার অপেক্ষা রাখে না। আজ ক্যান্সার আক্রান্ত অভিনেত্রী নাফিসা আলিও টুইট করে জায়রাকে সিদ্ধান্ত বদলের অনুরোধ জানিয়েছেন। আমির খানের দঙ্গলের পর সিক্রেস সুপারস্টার, স্কাই ইজ পিঙ্ক সহ একাধিক ছবিতে অভিনয় করেছেন জায়রাকে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications