হিন্দি সিরিয়ালে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয়ের প্রস্তাব, কী জবাব দিলেন এই বাঙালি টেলি অভিনেত্রী
'হিন্দি সিরিয়াল' জয় কানহাইয়া লাল কি '- তে বহুদিন ধরেই অভিনয় করছেন শ্বেতা। আর শোনা যাচ্ছে তাঁকে সিরিয়ালে ঘনিষ্ঠ দৃশ্যের জন্য় প্রস্তাব দেওয়া হয়েছে।
'তু আশিকি' -র জন্নত জুবের কিছুদিন আগেই এসেছিলে সংবাদের শিরোনামে। এক সিরিয়ালে অনস্ক্রিন ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করার প্রস্তাব দেওয়া হয় তাঁকে। যা তিনি প্রত্য়াখ্যান করে দেন। আর এর জেরে তাঁকে সিরিয়াল থেকে সরিয়ে দেওয়ার মত খবরও রটতে থাকে। এবার বাঙালি অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য একই কারণে রয়েছেন খবরের শিরোনামে।

'হিন্দি সিরিয়াল' জয় কানহাইয়া লাল কি '- তে বহুদিন ধরেই অভিনয় করছেন শ্বেতা। আর শোনা যাচ্ছে ,তাঁকেও সিরিয়ালে ঘনিষ্ঠ দৃশ্যের জন্য় প্রস্তাব দেওয়া হয়েছে। আর সেই প্রস্তাব খারিজ করে দেন শ্বেতা। শ্বেতাকে সিরিয়ালে তাঁর সহ অভিনেতা বিশাল বশিষ্টের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয়ের কথা বলা হয়। ফুলশয্যার রাতের দৃশ্য়ে তাঁদের অভিনয়ের কথা ছিল। এরপরই বেঁকে বসেন শ্বেতা। জানা গিয়েছে, সিরিয়ালের কর্তৃপের সঙ্গে শ্বেতার চুক্তিতেই লেখা ছিল যে তিনি কোনও ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করবেন না। শ্বেতা এক সর্বভারতীয় ফিল্ম ম্যাগাজিনকে জানিয়েওছেন যে এই ধরনের দৃশ্যে তিনি স্বতঃস্প্ফূর্ত নন।
শ্বেতা বলেছেন, স্লিভলেস পোশাক পরে তিনি স্বস্তি বোধ করেন না। তিনি জানিয়েছে, প্রোডিউসারদের পরথমেই শ্বেতা বলে রেখেছিলেন যে ছোট পোশাক পরে তিনি অনস্ক্রিন কাজ করবেন না। শ্বেতার দাবি 'জয় কানহাইয়া লাল কি' সিরিয়ালটি যেহেতু একটি বাংলা সিরিয়াল থেকে গৃহিত তাই , গল্পের খাতিরে সেই মূলস্রোতেই টিকে থাকতে চাইছেন নির্মাতারা। বস্তুত যে বাংলা সিরিয়াল থেকে গল্পটি গৃহিত সেখানে কোনো ঘনিষ্ঠ দৃশ্য দেখানো হয়নি। তাই হিন্দি সিরিয়ালটিতেও কোনও সেরকম দৃশ্য দেখানো হচ্ছে না।












Click it and Unblock the Notifications