Hina Khan: কেমো থেরাপি, অপারেশনের পরেই কিক বক্সিংয়ে মজেছেন হিনা খান, অবাক নেটপাড়া

কয়েকদিন আগই সোশ্যাল মিডিয়ায় হিনা খান তাঁর অপারেশেনের যন্ত্রনার ছবি দিয়েছিলেন। ব্রেস্ট ক্যানসারে আক্রান্ত অভিনেত্রী। এতো অল্পবয়সে কর্কট রোগের শিকার হয়েছেন তিনি। তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় সকলেই রিঅ্যাকশন দিয়েছিলেন।

বলিউডের অনেক তারকাই হিনাকে ইমোশনাল সাপোর্ট করেছিলেন। তারপর থেকে হিনা খান তাঁর চিকিৎসার সব আপডেট সোশ্যাল মিডিয়ায় দিয়েছেন। প্রথম কেমো থেরাপিতে যাওয়ার ছবি শেয়ার করেছিলেন ইনস্টাগ্রামে। কেমো থেরাপির পরে আবার কাজে ফেরার ছবিও শেয়ার করেছিলেন।

hina khan

এমনকি এক সপ্তাহ আগে অপারেশনও হয়েছে হিনা খানের। সোশ্যাল মিডিয়ায় তার ছবি দিয়ে হিনা খান বলেছিলেন যন্ত্রণা যেন শেষ হচ্ছে না। সেই অপারেশনের এক সপ্তাহের মধ্যেই হিনা খানকে জিমে ওয়ার্ক আউট করতে দেখা গেল। তাও হালকা কিছু নয় একেবারে কিক বক্সিং করছিলেন তিনি।

যদিও চিকিৎসকরা বলেছেন ক্যানসার আক্রন্ত রোগীদের হেভি ওয়ার্ক আউট করা একেবারেই উচিত নয়। তবে ওয়ার্ক আউট করা উচিত। কারণ কেমো থেরাপির পর শরীরে আলস্য তৈরি হয়। মানসিক ভাবে নিজেকে চাঙ্গা রাখতে ওয়ার্ক আউট করা জরুরি তবে হিনা খান যেটা করছেন সেটা একটু বেশি হয়ে যাবে। তবে চিকিৎসকের পরামর্শ মতো ক্যানসারের রোগীরা ওয়ার্ক আউট করতেই পারেন। সাবধানতা মেনেই সেই কাজ করতে হবে।

ক্যানসারের কেমো থেরাপির পরেও কাজে ফিরতে দেখা গিয়েছে। মডেলিং করেছেন তিনি। করেছেন ফটো শ্যুটও। বারবারই হিনা খান সোশ্যাল মিডিয়ায় তাঁর হেলথ আপডেট দিয়েছেন। তিনি বলেছেন, কিছুতেই তিনি এই মারণ রোগের কাছে মাথা নত করবেন না। যতদিন পারবেন লড়াই চালিয়ে যাবেন। একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানের মাঝেই তিনি ক্যান্সার আক্রান্ত হওয়ার খবর পেয়েছিলেন। সেখান থেকেই তিনি হাসপাতালে কেমো করাতে ছুটে গিয়েছিলেন বলে সোশ্যাস মিডিয়ায় জানিয়েছিলেন হিনা খান।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+