হানিমুন থেকে ফিরলেন হিমেশ রেশমিয়া-নেহা ধুপিয়ারা, দেখে নিন এই সেলেব কাপলদের সেই ছবি
হানিমুন থেকে ফিরলেন বলিউডের দুই সেলিব্রিটি দম্পতি, হিমেশ রেশমিয়া-সোনিয়া কাপুর এবং নেহা ধুপিয়া-অঙ্গদ বেদি।
বলিউডে যেন বিয়ের ধূম পড়ে গেছে। সোনম কাপুর-আনন্দ আহুজার বিয়ের রেশ কাটতে না কাটতেই বলিউডের আরও দুই তারকা অভিনেত্রী নেহা ধুপিয়া (অঙ্গদ বেদী) এবং গায়ক-অভিনেতা হিমেশ রেশমিয়া (সোনিয়া কাপুর)-ও বিয়ে করে সবাইকে চমকে দিয়েছিলেন। বিয়ের পরই দুই কাপলই হানিমুনে গিয়েছিলেন। হানিমুন কাটিয়ে দেশে ফিরলেন তাঁরা। এয়ারপোর্টে নামা মাত্রই লেন্সবন্দী হলেন এই সেলেব কাপলরা।

মুম্বই এয়ারপোর্টে
গত ১১ মে টেলিভিশন অভিনেত্রী সোনিয়া কাপুরকে বিয়ে করেন হিমেশ। বিয়ের পরই তাঁরা দুবাই গিয়েছিলেন হানিমুন সারতে। মুম্বই এয়ারপোর্টে স্ত্রী সোনিয়ার সঙ্গে হিমেশ রেশমিয়া।

বিয়ের হ্যাংওভার
সোনিয়ার হাতের মেহেন্দি ও চুরি দেখে বোঝা যাচ্ছে, হানিমুন সেড়ে ফেললেও তাঁর বিয়ের হ্যাংওভার এখনও কাটেনি।

দুবাই থেকে
ফ্যানদের জন্য দুবাই থেকে তাঁদের হানিমুনের ছবি সোশাল মিডিয়াতেও পোস্ট করেছিলেন হিমেশ।

চোখে মুখে খুশি
দৃশ্যতই হিমেশ-সোনিয়ার চোখে মুখে খুশি ধরা পড়েছে।

ব্যতিক্রমী হানিমুন
নেহা ধুপিয়া বরাবরই কিছুটি ব্যতিক্রমী। হানিমুনও কাটিয়েছেন একটু অন্যভাবে। স্বামী অঙ্গদকে নিয়ে বিয়ের পরের দিনই নেহা চলে গিয়েছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রে শিক্ষা সংক্রান্ত প্রচারে অংশ নিতে।

হানিমুন নয়, শিক্ষার প্রচার
এই সফরকে হানিমুন বলতে অবশ্য নারাজ নেহা। ফ্যানদের মধ্যে তাঁর হানিমুন নিয়ে জল্পনা চললেও নেহা নিজেই সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন তাঁরা হানিমুনে নয় গিয়েছেন শিক্ষার প্রচারে।

গোপনেই বিয়ে
গত ১০ মে বেশ গোপনেই বিয়ে করেন নেহা ও অঙ্গদ।

শিখ ধর্মমতে
নয়া দিল্লীতে শিখ ধর্মমতে অঙ্গদ ও নেহার বিয়ে হয়।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications