ফের বলিউডে বিয়ের সানাই! বিয়ে করলেন হিমেশ রেশমিয়া, পাত্রী কে জানেন
সোনম , নেহা ধুপিয়ার বিয়ের পর , এবার বিয়ে করলেন হিমেশ রেশমিয়া। নিজের বাসভবনে এক ছোট অনুষ্ঠানের মধ্যে দিয়ে দ্বিতীয় বিয়ে সম্পন্ন করেন তিনি।
বলিউড থেকে টলিউড , মে মাসের গরমেও সেখানে ভরা বসন্ত! টলিউড আজ মেতে রয়েছে রাজ-শুভশ্রীর বিয়ে ঘিরে । অন্যদিকে, বলিউডে সোনম , নেহা ধুপিয়ার বিয়ের পর , এবার বিয়ে করলেন হিমেশ রেশমিয়া। নিজের বাসভবনে এক ছোট অনুষ্ঠানের মধ্যে দিয়ে দ্বিতীয় বিয়ে সম্পন্ন করেন তিনি। সোনমের বিয়ের ঠিক পরের দিন অর্থাৎ ৯ মে অনুষ্ঠিত হয় হিমেশের মেহেন্দি অনুষ্ঠান। যদিও খুবই ঘনিষ্ঠরা ছাড়া তাঁর বিয়ের বিষয়টি কেউই জানতেন না।


খবর, সোনিয়াকে হিমেশ ১০ বছর ধরে চেনেন। তাঁদের সম্পর্ক অনেক দিনের। তবে হিমেশের বিবাহ বিচ্ছেদের ঘটনা তাঁদের সম্পর্কের ক্ষেত্রে একটি বড় সমস্যা হয়ে দাঁড়ায়। উল্লেখ্য, এর আগে গত এক সপ্তাহে দুজন বলিউড ডিভার পর পর বিয়ে হয়েছে। ৮ তারিখ সোনম কাপুর ও গতকাল বিয়ে করেন নেহা ধুপিয়া। এরপরই খবর আসে হিমেশ রেশমিয়ার বিয়ের। এদিকে টলিউড মেতে রয়েছে রাজ ও শুভশ্রীর বিয়ে নিয়ে।












Click it and Unblock the Notifications