গাড়ি দুর্ঘটনার শিকার হিমেশ রেশমিয়া! আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি চালক
দুর্ঘটনার কবলে পড়লেন বলিউডের প্রখ্য়াত সঙ্গীত পরিচালক হিমেশ রেশমিয়া।
দুর্ঘটনার কবলে পড়লেন বলিউডের প্রখ্য়াত সঙ্গীত পরিচালক হিমেশ রেশমিয়া। পুনা- মুম্বই এক্সপ্রেসওয়েতে এই দুর্ঘটনা ঘটেছে বলে খবর। এদিন সকালের এই দুর্ঘটনায় আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন হিমেশের গাড়ির চালক।

এদিকে, হিমেশের এই গাড়ি দুর্ঘটনা ঘিরে তদন্তে নেমেছে পুলিশ। কেন এই ঘটনা ঘটেছে তা নিয়ে শুরু হয়েছে তদন্ত। গোটা দুর্ঘটনা ঘিরে কার সমস্যা ছিল, বা কে দোষী তা নিয়ে রয়েছে ধোঁয়াশা। তবে , দুর্ঘটনার পর হিমেশের গাড়ির চালককে যখন উদ্ধরা করা হয়, তখন বেশ খানিকটা রক্তপাত হয় চালকের বলে খবর। হিমেশের গাড়ির চালক রাম রঞ্জন বিহারের বাসিন্দা।
প্রসঙ্গত, বলিউডের 'আপ কা সুরুর' , 'কর্জ' এর মতো ফিল্মে অভিনয়ের আগে হিমেশ রেশমিয়া মূলত জনপ্রিয়তায় আসেন 'আশিক বনায়া আপনে' গানের মাধ্যমে। এর আগে, 'ঝলক দিখলাজা' গানও তাঁকে রাতারাতি জানপ্রিয়তার শিখরে নিয়ে গিয়েছে।












Click it and Unblock the Notifications