ধর্ষণের জন্য ২৩ বছর বন্দি থাকার সাজা পেতেই হাসপাতালে ভর্তি হার্ভে
হলিউডের নামী প্রযোজক হার্ভে উইনস্টন ধর্ষণের সাজা পেতেই অসুস্থতার কারণ দেখিয়ে ভর্তি হয়ে গিয়েছেন হাসপাতালে। এর আগে মার্কিন আদালত তাঁকে ২৩ বছরের জেলবন্দি হওয়ার সাজা দিয়েছে। তিনি জানিয়েছেন তাঁর হৃদরোগের সমস্যার জন্যই তাঁকে ভর্তি হতে হয়েছে হাসপাতালে।

উল্লেখ্য, এই হার্ভে উইনস্টনের বিরুদ্ধেই হলিউডের একঝাঁক মহিলা সেলেব গর্জে ওঠেন। তাঁরা দাবি তোলেন , হার্ভে তাঁদের সঙ্গে অশালীন আচরণ করেছেন। এরপরই অভিযোগ ওঠে, যে হার্ভে ধর্ষণেও দায়ী। এই অভিযোগের প্রেক্ষিতে একদিকে যেমন শুরু হয় মামলা , অন্যদিকে সোশ্যাল মিডিয়ায় শুরু হয় 'মি টু মুভমেন্ট'। যে হ্যাশট্যাগ ব্যবহার করে মহিলারা নিজেদের প্রতি হওয়া অত্যাচারের কথা জানান।
এরপর ৬৭ বছরের প্রযোজকের বিরুদ্ধে মামলা চলতে থাকে। তারপরই মার্কিন আদালত হার্ভেকে ২৩ বছরের সাজা দেয়। এদিকে, মামলা চলার সময় থেকেই তিনি হাসপাতালে ভর্তি হয়ে যান। আর মামলা শেষ হতেই, সাজা ঘোষিত হতেই তিনি হাসপাতালে ভর্তি হন।












Click it and Unblock the Notifications