ছোট খাটো আর নয়, এবার 'বড় চরিত্রে' হিরো আলম! আসছে নয়া ফিল্ম
বাংলাদেশের অন্যতম ইন্টারনেট সেনসেশন হিরো আলম ফের খবরে। কিছুদিন আগে বাংলাদেশের সাধারণ নির্বাচনে অংশ নেন হিরো আলম। তারপর থেকে খবরের শিরোনামে উঠে আসেন তিনি।
বাংলাদেশের অন্যতম ইন্টারনেট সেনসেশন হিরো আলম ফের খবরে। কিছুদিন আগে বাংলাদেশের সাধারণ নির্বাচনে অংশ নেন হিরো আলম। তারপর থেকে খবরের শিরোনামে উঠে আসেন তিনি।

নির্বাচন ঘিরে বিভিন্ন বিতর্কের মধ্যে পড়ে যান আলম। ভোটে তাঁর প্রার্থীপদ নিয়ে নিষেধাজ্ঞা জারি করা হলেও, আইনি লড়াই জিতে ভোট ময়দানে নামেন আলম। তবে ভোটে হেরে যান তিনি। তবে এবার ভোটের ময়দান থেকে ফের মনোরঞ্জনের ময়দানে হিরো আলম। বাংলাদেশের জনপ্রিয় সেলেব অনন্ত জালিলের ছবিতে দেখা যেতে চলেছে তাঁকে।
অনন্ত জালিল জানান, হিরো আলম একটা পর্যায়ে পৌঁছে গিয়েছেন, তাই তাঁকে ছোটাখাটো চরিত্রে আর ধরে রাখা যাবে না। আর সেই কথা ভেবেই অনন্ত জালিলের পরবর্তী ছবিতে হিরো আলমকে নেওয়ার কথা ভাবছেন তারকা নিজেই। হিরো আলমের কাস্টির সম্পর্কে অনন্ত জালিল বলেন,'আমি যেহেতু কথা দিয়েছি, অবশ্যই নেব।'

Click it and Unblock the Notifications