এবার হিরো আলমের গলায় শুনুন ‘কাঁচা বাদাম’, ভাইরাল সেই ভিডিও
এবার হিরো আলমের গলায় শুনুন ‘কাঁচা বাদাম’, ভাইরাল সেই ভিডিও
ভুবন বাদ্যকরের অর্থাৎ বাদামকাকুর 'কাঁচা বাদাম’ গানটি শোনেনি এমন মানুষের সংখ্যা খুব কম। সোশ্যাল মিডিয়ায় দৌলতে বাদামকাকু এখন সেলিব্রেটি। যার গান পাড়ি দিয়েছে সূদূর বিদেশ পর্যন্ত। আফ্রিকার এক সঙ্গীত পরিচালক ভুবন বাদ্যকরের গানকে রিমিস্ক করেছেন। তিনি বলেছেন, গানটি থেকে যা উপার্জন হবে। তা তিনি দরিদ্র ভুবন বাদ্যকরকে দেবেন। বাদামকাকুর গান অনেকেই সোশ্যাল মিডিয়ায় দিয়েছেন। যার জেরে অনেক অর্থও উপার্জন করেছেন অনেকে।

এবার বীরভূমের হতদরিদ্র ফেরিওয়ালা ভুবন বাদ্যকরের গান হিন্দিতে গাইলেন বাংলাদেশের স্টার হিরো আলম। যিনি সোশ্যাল মিডিয়ায় খুব পরিচিত। গানটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যা কিছু সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় তার সবকিছুর সঙ্গেই নিজেকে জড়িয়ে রাখতে পছন্দ করেন বাংলাদেশের এই হিরো আলম।
এই নায়ক হিরো আলম বগুড়ার ভাইরাল যুবক আশরাফুল আলম ওরফে হিরো আলম। তার সম্পকে অনেক সময়েই নানান সমালোচনার ঝড় ওঠে। কিন্তু সেই সমালোচনাতে কান না দিয়ে নিজের মত করেই কাজ করে যান তিনি। সম্প্রতি হিরো আলম ,পরিচালক বাবুল রেজার 'বউ জামাইয়ের লড়াই’ সিনেমার শুটিং শেষ করেছেন। পরিচালক রাজু চৌধুরীর নতুন সিনেমা 'নষ্ট হওয়ার কষ্ট’ সিনেমার শুটিং চলছে। এরই মাঝে বাদাম কাকুর গান গেয়ে আবারও ভাইরাল হলেন হিরো আলম।
উল্লেখ্য, হিরো আলমের পুরো নাম আশরাফুল আলম সাঈদ। তিনি জন্মেছেন বাংলাদেশের বগুড়া জেলায়। তিনি অভিনয়ের সঙ্গে যুক্ত। পাশপাশি তিনি গানও গেয়ে থাকেন।
বলাবাহুল্য, বাদাম কাকু পাড়ি দিলেন বিদেশে বাদাম কাকুর গানের জনপ্রিয়তা এবার চলে গেছে বিদেশ আফ্রিকাতেও। ডেভিড জনপ্রিয় কাঁচা বাদাম গান নিয়ে নতুন করে গানটি নতুন করে করেছেন নামকরা সঙ্গীত পরিচালক । যা সোশ্যাল মিডিয়ায় তুঙ্গে। নিজের সোশ্যাল হ্যান্ডেলে শেয়ার করেছেন করেছেন। গানটি বেশ জনপ্রিয়। তা একেবারেই বলার অপেক্ষা রাখে না গানের ভিডিওটি, যা ভাইরালও হয়েছে। সঙ্গীত পরিচালক বাদাম কাকুকে আর্থিক সাহায্যও করতে চান। গানের ভিডিওটি রিলিজ করার পর তিনি জানিয়েছেন, গানটি থেকে যা উপার্জন হবে সেটা পুরোটাই তিনি ভুবন বাদ্যকরকে দিতে চান।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications