কেন অ্যাশকে 'শেয়াল' বললেন রনবীরের প্রাক্তনী ক্যাট!
আর কয়েকদিন বাদেই মুক্তি পেতে চলেছে ক্যারিনা কইফ ও রনবীর কাপুর অভিনীত ছবি ,'জাগ্গা জাসুস'। তবে তার আগেই ক্যাট চলে এলেনে খবরে।
আর কয়েকদিন বাদেই মুক্তি পেতে চলেছে ক্যারিনা কইফ ও রনবীর কাপুর অভিনীত ছবি ,'জাগ্গা জাসুস'। তবে তার আগেই ক্যাট চলে এলেনে খবরে। প্রাক্তন প্রেমিক রনবীরের আগের ছবি 'অ্যায় দিল হ্যায় মুশকিল'-এর নায়িকা ঐশ্বর্য রাইকে 'শেয়াল' বসলেন ক্যাট!
আসলে, 'জগ্গা জাসুস'ছবির প্রমোশনে দুই তারকা ক্যাট ও রনবীরের কথোপকথোনের মাধ্যমে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। যেখানে একটি মজার খেলা চলছিল।

খেলার নিয়ম অনুযায়ী , বলিউডের তারকাদের একটি করে জীব জন্তুর নামে নামাঙ্কিত করতে হবে। খেলা শুরু হতেই নাম ওঠে টাইগার শ্রফের , যাঁর সঙ্গে নাম যোগ হয় চিতাবাঘের। এরপরই আসে শেয়াল এর নাম। তক্ষনাৎ ক্যাটরিনা, শেয়ালের সঙ্গে সংযুক্ত করেন বলিউড সুন্দরী ঐশ্বর্যর নাম।
পরে অবশ্য, যখন ক্যাটরিনাকে জিজ্ঞসা করা হয়, বলিউডে তাঁর প্রিয় নৃত্যশিল্পী কাকে মনে হয়? তখন তার উত্তরে অবশ্য রাইসুন্দরীরই নাম নেন ক্যাট। তবে এখন শেয়াল বিতর্কে দুই নায়িকার 'ক্যাট ফাইট'কতদূর গড়ায় , সেটাই দেখার।












Click it and Unblock the Notifications