আদিরার সঙ্গে মা রানি মুখোপাধ্যায়ের প্রথম ছবি!
আজ এক বছরে পা দিল আদিরা। তাই এবার আদিরার প্রথম ঝলক দেখালেন রানি। শুধু মেয়ের সঙ্গে ছবি নয় সঙ্গে একটা মিষ্টি মেসেজও।
বেবি বাম্প নিয়ে সামনে এসেছেন অভিনত্রী রানি মুখোপাধ্যায়। মেয়ে আদিরা হওয়ার পরও ক্যামেরার সামনে দেখা গিয়েছে অভিনেত্রীকে। কিন্তু আদিরাকে কখনও মিডিয়ার সামনে আসতে দেননি মা রানি। বরং মিডিয়ার আলোকচিত্রীরা আদিরার একঝলক ক্যামেরাবন্দী করতে চাইলে রানির রাগের কোপে পড়তে হয় তাদের।
কিন্তু ১ টা বছর কেটে গিয়েছে। আজ এক বছরে পা দিল আদিরা। তাই এবার আদিরার প্রথম ঝলক দেখালেন রানি। শুধু মেয়ের সঙ্গে ছবি নয় সঙ্গে একটা মিষ্টি মেসেজ।

অভিনেত্রী হিসাবে নয়, এক মহিলা হিসাবে, মা হিসাবে খোলা মনে এই চিঠি লিখেছেন রানি।
রানির কথায়, "আমি আমার মেয়ে আদিরাকে খুব ভালবাসি, ওকে ছাড়া বাঁচা বা নিঃশ্বাস নিতে পারব না। আমার জীবন সম্পূর্ণ বদলে গিয়েছে, তবে ভালর জন্য। কিন্তু সন্তানের জন্ম দেওয়া খুব ভয়ের বিষয়...কারণ হঠাৎ করে তুমি নিজের জন্য বাঁচা বন্ধ করে, সন্তানের জন্য বাঁচতে শুরু কর। সে তোমাকে নতুন জন্ম দিয়েছে..মা হিসাবে। আমি রাতে ঘুমতে পারি না, দিনে শুতে পারি না...সব মায়েরাই কি একই অবস্থার মধ্যে দিয়ে যান? নাকি এটা শুধু আমার সঙ্গেই হয়? আমি সব মায়েদের সেলাম জানাই। আমি ভগবানের কাছে কৃতজ্ঞ আদিরার রূপে আমাকে এই আশীর্বাদ দেওয়ার জন্য। "
পাশাপাশি ওই চিঠিতে রানি আরও লিখেছেন, "আমি জানি না কেউ আমার জীবনের এই ধাপে আমাকে বুঝবে কি না..আমি সময়ের সঙ্গে বয়ে চলেছি। আমি সবাইকে আমার বিষয়ে কথা বলতে দিচ্ছি কোনও প্রতিক্রিয়া না দিয়েই.. কখনও কখনও প্রতিক্রিয়া দিয়েও ফেলছি। আমি অনেক বেশি শান্ত হয়ে গিয়েছি। ধৈর্য্য বেড়েছে। আবারও ভালর জন্যই হয়ত, অনেক ক্ষমা করতে শিখেছি। রাতারাতি এই পরিবর্তন হয়েছে, আমি উপলব্ধি করেছি আমার পরিবর্তন হয়েছে...আশা করি আমি খুব ভালভাবে ওকে বড় করতে পারব।...ভয় ছাড়াই...সাহসী,, বুদ্ধিদীপ্ত, নিয়মশৃঙ্খলার মধ্যে..আমি চাই সবাই ওকে নিয়ে গর্ব করুক। কেউ যদি নাও করে আমি যেন ওকে নিয়ে গর্বিত হতে পারি। নিজের মনের কথা শোনার উৎসাহ দিতে পারি..কারোর হাসির খোরাক যেন ও না হয়...কোনও কিছুর জন্য যেন ওর উপর যেন চাপ তৈরি না হয়...যবসময় যেন কেয়ারফ্রি থাকতে পারে..হাসিখুশি..খোলা মনে যেন হাসতে পারে..ওর আনন্দ যেন ওর চোখ দুটোকে উজ্জ্বল করতে পারে...!"
Rani Mukerji Chopra writes a heartfelt note to her daughter Adira on the eve of her first birthday. pic.twitter.com/XNhf14DNdO
— Yash Raj Films (@yrf) December 8, 2016
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications