প্রাক্তন প্রেমেকে ঘিরে অন্যস্বাদের গল্প, আসছে আবির-পাওলির পরবর্তী এই ছবি
মুক্তি পেতে চলেছে আবির চট্টোপাধ্য়ায় ও পাওলি দাম অভিনীত ছবি 'তৃতীয় অধ্য়ায়' । ছবিটির মুক্তির আগে তার পোস্টার মুক্তি পেয়েছে।
মুক্তি পেতে চলেছে আবির চট্টোপাধ্য়ায় ও পাওলি দাম অভিনীত ছবি 'তৃতীয় অধ্য়ায়' । ছবিটির মুক্তির আগে তার পোস্টার মুক্তি পেয়েছে। মনোজ মিশিগান পরিচলিত এই ছবি এক অন্য ধারার গল্প নিয়ে আসছে। এক প্রেমের ঘটনাকে ঘিরে তৈরি এই ছবির পোস্টারটিও এক্কেবারে অন্য ঘরানার।

হঠাৎ প্রাক্তন প্রেমিকার সঙ্গে বা প্রাক্তন প্রেমের সঙ্গে কোথাও দেখা হলে কী হতে পারে ? এই প্রশ্নের জাবাব নিয়ে অনকের মনেই কৌতূহল রয়েছে। বাংলা চলচ্চিত্রে কিছুটা জবাব দেওয়ার চেষ্টা করেছে শিবপ্রসাদ নন্দিতা জুটির ছবি 'প্রাক্তন'। তবে সেই প্রেক্ষাপট থেকে এক্কেবারে আলাদা প্রেক্ষাপট 'তৃতীয় অধ্যায়' ছবিটির। যে ছবিতে মুখ্য চরিত্রে রয়েছেন আবির চট্টোপাধ্য়ায় ও পাওলি দাম। ছবির পোস্টার মুক্তি ঘিরে উচ্ছসিত ছবির কলাকুশলীরা।
Presenting the #FirstLook of my upcoming film, #TritiyoAdhyay, with @itsmeabir & directed by @michiganframe
— Paoli (@paoli_d) April 18, 2018
An Intriguing and engaging story awaits#ComingSoon pic.twitter.com/ODNoou0BCp
'তৃতীয় অধ্যায়' ছবিটিতে পাওলি দাম ও আবির চট্টোপাধ্যায় ছাড়াও অভিনয় করেছেন অরুণিমা হালদার, অভিজিত রায়, সৌরভ দাস প্রমুখরা। ছবিতে অভিনয় করেছেন পরিচালক মনোজ মিশিগান নিজেও।ছবিটির মূল প্রেক্ষাপট ঝাড়খণ্ডের এক ছোট জায়গাকে নিয়ে। যেখানে একটি মিশনে গিয়ে কৌশিক নামের একজন খুঁজে পান তাঁর প্রাক্তন প্রেমিকা শ্রেয়াকে। কৌশিকের চরিত্রে রয়েছেন আবির ও শ্রেয়ার চরিত্রে পাওলি।












Click it and Unblock the Notifications