বলিউডে সেরার শিরোপার লড়াইয়ে কারা! কাউন্টডাউনের আগে দেখুন ফিল্মফেয়ারের মনোনয়নের তালিকা

৬৪ তম ফিল্মফেয়ার অ্যাওয়াডর্সের মঞ্চে সেরার তালিকায় কারা থাকবেন , তা নিয়ে রীতিমত আগ্রহ জল্পনা বাড়ছে।

৬৪ তম ফিল্মফেয়ার অ্যাওয়াডর্সের মঞ্চে সেরার তালিকায় কারা থাকবেন , তা নিয়ে রীতিমত আগ্রহ জল্পনা বাড়ছে। ২০১৮-১৯ সালের সেরার শিরোপা কাদের মাথায় উঠতে চলেছে, তা নিয়ে বহু জল্পনা থাকলেও আপাতত প্রকাশ্যে এসেছে নমিনেশন লিস্ট। আগামী ২৩ মার্চ ফিল্মফেয়ারের আসর জমতে চলেছে মুম্বইয়ে। তার আগে দেখেনিন নমিনেশনের তালিকা।

সেরা ফিল্ম

সেরা ফিল্ম

সেরা ফিল্মের নমিনেশনের তালিকায় রয়েছে, অন্ধাধুন, বাধাই হো, পদ্মাবত, রাজি, সঞ্জু , স্ত্রী। উল্লেখ্য, এই ফিল্মের তালিকার প্রথম দুটিই আয়ুষ্মান খুরানা অভিনীত ছবি।

সেরা অভিনেতা

সেরা অভিনেতা

প্যাডম্যান ফিল্মের জন্য এই তালিকায় মনোনীত হয়েছেন অক্ষয় কুমার, আন্ধাধুন ছবির জন্য মনোনীত হয়েছেন আয়ুষ্মান খুরানা। রাজকুমার রাও মনোনীত হয়েছেন স্ত্রী ছবিটির জন্য। রণবীর কাপুর মনোনীত হয়েছেন সঞ্জুর জন্য। রণবীর সিংকে মনোনীত করা হয়েছে 'পদ্মাবত' ছবিটির জন্য, ফিল্ম মুক্কাবাজের জন্য বিনীত কুমার সিং ও অক্টোবর ছবিটির জন্য বরুণ ধওয়ান সেরার তালিকায় মনোনীত হয়েছেন।

সেরা অভিনেত্রী

সেরা অভিনেত্রী

সের অভিনেত্রীর তালিকায় রয়েছেন, রাজি ছবির জন্য আলিয়া ভাট, পদ্মাবতের জন্য দীপিকা পাড়ুকোন, রানি মুপখোপাধ্যায় রয়েছেন হিচকি ছবির জন্য, নীনা গুপ্ত রয়েছেন বধাই হবো ছবির জন্য, তব্বু রয়েছেন অন্ধাধুন ছবির জন্য।

সেরা পার্শ্বচরিত্রের অভিনেত্রী

সেরা পার্শ্বচরিত্রের অভিনেত্রী

বীরে দি ওয়েডিং ছবির জন্য এই বিভাগ মনোনীত রয়েছেন স্বরা ভাস্কর, শিখা তালসনিয়া। বধাই হো ছবির জন্য সুরেখা সিক্রি, সুই ধাগার জন্য় যামিনী দাস, অক্টোবরের জন্য গীতাঞ্জলি রাও ও জিরো ছবির জন্য় ক্যাটরিনা কাইফ।

সেরা পার্শ্বচরিত্রের অভিনেতা

সেরা পার্শ্বচরিত্রের অভিনেতা

স্ত্রী ছবির জন্য অপারশক্তি খুরানা মনোনীত হয়েছেন, গজরাজ রাও বদাই হো ছবির জন্য মনোনীত এই বিভাগে, জিম সরবহ রয়েছেন পদ্মাবত ছবির জন্য, মুল্ক ছবির জন্য মনোনীত মনোজ পাহওয়া, ভিকি কৌশল মনোনীত সঞ্জু ছবির জন্য, পঙ্ক ত্রিপাঠি মনোনীত স্ত্রী ছবির জন্য।

সেরা মিউজিক অ্যালবাম

সেরা মিউজিক অ্যালবাম

অজয় অতুলের সঙ্গীত পরিচালনায় রয়েছে ধড়ক, রাজির জন্য় মনোনীত শঙ্ক-এহসান-লয়, সোনুকে টিট্টু কি সুইটির জন্য মনোনীত গুরু রনধাওয়া থেকে রোচক কোহলিরা। মনমর্জিয়াঁ ছবির জন্য মনোনীত হয়েছেনঅমিত ত্রিবেদী। পদ্মাবতের জন্য সঙ্গীত পরিচালক হিসাবে মনোনীত সঞ্জয় লীলা বনশালী, জিরোর জন্য অজয় অতুল মনোনীত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+