আবার আসছে মন্টু পাইলট, ফার্স্ট লুকেই বাজিমাত সৌরভের

মন্টু পাইলটকে কেউ ভুলে যাননি নিশ্চই। সবার মনের অলিতে গলিতে রাজ করেছেন যিনি তাঁর নাম মন্টু। আর ব্যাপক জনপ্রিয়তা পাওয়ার পর কি কেউ ফিরে না এসে থাকতে পারে? তাই আবার সকলের মন জয় করতে ফিরে আসছেন তিনি। মন্টু পাইলটের চরিত্রে ফের সৌরভ দাসের প্রত্যাবর্তন হতে চলেছে ওটিটির পর্দায়। কিন্তু তাঁকে ঘিরে হাজার চর্চা আরও জোরদার করতে ফের দর্শকদের সামনে ধরা দিতে চলেছেন তিনি। তবে এইবার সৌরভকে সম্পূর্ণ অন্যরকম ভাবেই আবিষ্কার করতে পারবেন দর্শকরা।

আবার আসছে মন্টু পাইলট

ইতিমধ্যেই বাংলার অত্যন্ত জনপ্রিয় ওটিটি প্লাটফর্ম হৈ চৈ-এর অফিসিয়াল স্যোশাল মিডিয়া সাইট থেকে প্রকাশিত হয়েছে মন্টু পাইলট সিজন-২ এর ফার্স্ট লুক। আর সেখানে নাম ভূমিকায় অভিনেতা সৌরভ দেখা গিয়েছে সম্পূর্ণ ভিন্ন ধরনের লুকে। প্রথমে তাঁকে দেখা যাচ্ছে মাথা ট্রিম করে ছাঁটা প্রায় চুলহীন অবস্থায়। কপাল থেকে চোখের উপর পর্যন্ত সেলাইয়ের দাগ, চোখে সুরমা, একমুখ দাড়িতে। আবার অন্য এক লুকে দেখা গিয়েছে মাথা ভর্তি আলুথালু চুল আর চোখে বিহ্বল চাহনিতে। আর এই অবতারে সৌরভকে দেখেই উত্তেজনার পারদ উপরদিকে উঠে গিয়েছে দর্শকদের।

তবে মন্টু পাইলট আসবে আর ভ্রমর আসবে না সে কেমন কথা? কিন্তু এবার একটু অন্যরকম হতে চলেছে সিজন-২ এর গল্প। প্রসঙ্গত, সিরিজের প্রথম পর্বে মন্টু পাইলটের বিপরীতে ভ্রমর চরিত্রে অভিনয় করেছিলেন জনপ্রিয় অভিনেত্রী সোলাঙ্কি রায়। বাঁধাধরা গত থেকে সম্পূর্ণ আলাদা রকম চরিত্রে অভিনয় করে দর্শকদের যথেষ্ট প্রশংসা কুড়িয়েছিলেন তিনি। কিন্তু এই সিজনে সোলাঙ্কির ডেটের সমস্যা ছিল প্রথমথেকেই। কারন প্রথমত, তিনি যিশু সেনগুপ্তের সঙ্গে বাবা বেবি ও সিনেমার শ্যুটিং-এ ব্যস্ত ছিলেন। আর দ্বিতীয়ত, তাঁর নতুন সিরিয়াল গাঁটছড়ায় চুটিয়ে অভিনয় করছেন তিনি। এই মুহূর্তে যা টিআরপি টপার। এছাড়াও তাঁর ব্যক্তিগত কিছু সমস্যার জন্য মন্টু পাইলটের সিজন-২তে নেই সোলাঙ্কি। তবে তাঁর বদলে সৌরভের বিপরীতে অভিনয় করতে দেখা যাবে রফিয়াত রশিদ মিথিলাকে।

জনপ্রিয় বাংলা ওটিটি প্ল্যাটফর্মে টেলিকাস্টিং হওয়া মন্টু পাইলটের মন্টু পাইলট সিজন-১ খুব মনে ধরেছিল দর্শকদের। বিশেষত যারা একটু অন্যরকম কিছু দেখতে ভালোবাসেন তাঁদের কাছে খুবই পপুলার হয় এই অয়েব সিরিজ। তার সকলেই প্রতীক্ষায় ছিলেন যে কবে আসবে এর দ্বিতীয় সিজন। অবশেষে সব প্রতীক্ষার অবসান। সেকেন্ড সিজন নিয়ে যথেষ্ট উচ্ছ্বসিত সৌরভ নিজেও। লুক সেট করার জন্য সকলের কাছ থেকে নিজেকে আড়াল করে রেখেছিলেন তিনি। অবশেষে তাঁকে মন্টু পাইলট রূপে ফের দেখে যথেষ্ট খুশি দর্শকরা।

বরাবরই বাঁধাধরা গত থেকে বাইরে বেড়িয়ে বহেমিয়ান জীবন যাপন করতেই পছন্দ করেন অভিনেতা সৌরভ দাস। কিন্তু মাঝে মধ্যে নানা ছবি বা ভিডিওর জন্য অনেক ট্রোলের মুখে পড়তে হয় তাঁকে। কিন্তু সবকিছু ছাড়িয়ে মন্টু পাইলটের মতই ফের সেই লাগামছাড়া জীবনে ফিরে যেতে পেরে যথেষ্ট খুশি সৌরভ, তা তিনি জানালেন সংবাদ প্রতিনিধিদের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+