'মনবীণা' -য় একাই একশো অক্ষয়! 'গোল্ড' ছবির এই গানের ভিডিও মিস করবেন না
এক হকি খেলোয়াড়ের জীবন নিয়ে ছবি 'গোল্ড'। ছবিতে এক বাঙালির ভূমিকায় দেখা যেতে চলেছে অক্ষয় কুমারকে। ইতিমধ্যেই মুক্তি পেয়েছে ছবির ট্রেলার।
এক হকি খেলোয়াড়ের জীবনের চরম লড়াই নিয়ে ছবি 'গোল্ড'। ছবিতে ছাপোষা বাঙালি তপস দাসের ভূমিকায় দেখা যাবে অক্ষয় কুমারকে। ইতিমধ্যেই মুক্তি পেয়েছে ছবির ট্রেলার। তবে তার থেকেও বেশি মাতিয়ে দিয়েছে ছবির সাম্প্রতিক গানের ট্রেলার ভিডিও।

তপন দাসের চরিত্রে রীতিমত ধুতি পরে স্বমহিমায় অক্ষয়। সঙ্গে যোগ্য সঙ্গত দান বাঙালী অভিনেত্রী মৌনী রায়ের। আর সব মিলিয়ে জমজমাট 'মনবীণা' গানের ভিডিও। 'গোল্ড' ছবির এই গানের ভিডিও আপাতত ভাইরাল ইন্টারনেট দুনিয়ায়। বাঙালি সঙ্গীত পরিচালক তানিষ্ক বাগচীর সুরের ছন্দে মেতেছে এই গানের ভিডিওটি। অক্ষয় নিজেও গানের প্রশংসা করেছেন নিজের টুইটার প্রোফাইলে।
আগামী ১৫ অগাস্ট স্বাধীনতা দিবসের দিন মুক্তি পেতে চলেছে মৌনী ও অক্ষয় অভিনীত ছবি 'গোল্ড'। সত্তর এমএম এর পর্দায় উঠে আসবে প্রাক স্বাধীনতা আর স্বাধীনতাত্তোর যুগে ভারতীয় হকির এক অজানা গল্প।












Click it and Unblock the Notifications