গণেশ চতুর্থীতে বড় ধামাকা রজনী-অক্ষয়ের!মুক্তি পেল '২.০' টিজার
বহু প্রতিক্ষার অবসানে গণেশ চতুর্থীর দিন মুক্তি পেল দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত ও অক্ষয় কুমার অভিনীত ফিল্ম '২.০' -এর টিজার।
বহু প্রতিক্ষার অবসানে গণেশ চতুর্থীর দিন মুক্তি পেল দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত ও অক্ষয় কুমার অভিনীত ফিল্ম '২.০' -এর টিজার। সায়েন্স ফিকশন এই ফিল্মে ঠাসা রয়েছে স্পেশ্যাল এফেক্টের চমক।

সব কিছু ঠিকঠাক থাকলে, এই বছরের নভেম্বরে মুক্তি পেতে চলেছে অক্ষয়- রজনীর '২.০'। শঙ্কর পরিচালিত এই ফিল্মে ফের একবার অ্যাকশন স্টারের ভূমিকায় দেখা যাবে রজনীকান্তকে। ছবিতে অক্ষয় কুমার রয়েছেন খলনায়কের চরিত্রে। ছবিতে 'ক্রোম্যান' -এর ভূমিকায় থাকছেন অক্ষয়। তাঁর চরিত্রটির নাম ডক্টর রিচার্ড।
২০১০ সালে মুক্তি পেয়েছিল রজনীকান্তের ছবি 'এন্থিরন'। '২.০' হল তারই সিক্যুয়ল। দেশের বেশ কয়েকটি বাছাই করা প্রেক্ষাগৃহে থ্রিডিতে মুক্তি পেতে চলেছে ছবিটি। মোট ১৩টি ভাষায় মুক্তি পাচ্ছে '২.০'।












Click it and Unblock the Notifications