করোনা কাল কাটিয়ে পুরনো ছন্দে অস্কারের মঞ্চ, সেরার শিরোপা কাদের মাথায়?
করোনা কাল কাটিয়ে পুরনো ছন্দে অস্কারের মঞ্চ, সেরার শিরোপা কাদের মাথায়?
দীর্ঘ করোনা কাল কাটিয়ে ঝাঁ চকচকে অনুষ্ঠানের মধ্যে দিয়ে সম্পন্ন হল এই বছরের অ্যাকাডেমি পুরস্কার প্রদান। লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে বসেছিল অস্কারের আসর। করোনার জন্য আগের বছর জৌলুসহীন ভাবে অস্কার অনুষ্ঠিত হলেও এই বছর রঙিন ভাবেই জমে উঠল অ্যাকাডেমি পুরস্কারের মঞ্চ। তবে এই বছর জল্পনা মতই উঠে এসেছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গ। আফগানিস্থানের পরিস্থিতি নিয়েও নানা বক্তব্য শোনা গিয়েছে বহু অভিনেতা অভিনেত্রীর মুখে। সেইসঙ্গে হলিউডের কাল্ট সিনেমা গডফাদার এর ৫০ বছর পূর্তি উপলক্ষে জানানো হয়েছে সম্মান।

অস্কারে ইতিহাস
এই বছর নানা কারণে আলোচনার শীর্ষে উঠে এসেছে অস্কার। কিন্তু সবথেকে চর্চিত বিষয় হল শ্রেষ্ঠ সহ অভিনেতার শিরোপা। কারণ এই বছর এককথায় ইতিহাস সৃষ্টি করলেন অভিনেতা ট্রয় কটসুর। কোডা ছবির জন্য সেরা সহ অভিনেতার অস্কার পুরস্কার ছিনিয়ে নিয়েছেন তিনি। কিন্তু উল্লেখযোগ্য ভাবে ট্রয় শ্রবণশক্তিহীন। আর এই প্রথম শ্রবণশক্তিহীন কোনও অভিনেতা অস্কার ছিনিয়ে নিলেন।

সেরা অভিনেতা উইল স্মিথ
ম্যান ইন ব্ল্যাক ৫৩ বছর বয়সী হলিউডের জনপ্রিয় অভিনেতা উইল স্মিথ সেরা অভিনেতা হিসেবে অস্কার পেলেন। টেনিস তারকা ভেনাস ও সেরেনা উইলিয়ামসের বাবার চরিত্রে অভিনয় করেছেন তিনি। কিন্তু এরই মধ্যে এবার নজির বিহীন ভাবে স্ত্রীকে নিয়ে চটুল রসিকতার জন্য সঞ্চালক কমেডিয়ান ক্রিস রককে চড় মারলেন স্মিথ। যা নিয়ে ইতিমধ্যে তুমুল আলোচনা বিশ্ব জুড়ে। তবে অবশ্য ক্ষমাও চেয়েছেন উইল।

ডুন-এর রেকর্ড
এবার অস্কারে নজর কাড়ল হলিউডের ফিল্ম ডুন। একই সঙ্গে ৭ টা বিভাগে নমিনেশন পেয়েছিল এই ছবি। যার মধ্যে ৪টিতে সেরার শিরোপা কেড়ে নিল এই ছবি। সেরা সম্পাদনা, সেরা অরিজিনাল স্কোর, সেরা ভিজ্যুয়াল এফেক্ট, সেরা সিনেম্যাটোগ্রাফি, সেরা প্রোডাকশন ডিজাইন, সেরা শব্দগ্রহণে অস্কার পেল বহুল চর্চিত এই ছবি, যা বহুদিন পর দেখল এবারের অস্কারের মঞ্চ।

অন্যান্য সেরা কারা?
সেরা অভিনেতা- উইল স্মিথ (কিং রিচার্ড)
সেরা সহ অভিনেতা- ট্রয় কোটসুর (কোডা)
সেরা অভিনেত্রী- জেসিকা চেস্টিন (দ্য আই অফ টেমি ফে)
সেরা সহ অভিনেত্রী- আরিনা ডিবোস (ওয়েস্ট সাইড স্টোরি)
সেরা পরিচালক- জেনে ক্যাম্পপিয়ন (দ্য পাওয়ার অফ ডগ)
সেরা ছবি- কোডা, পরিচালক সিয়ান হেডর।
সেরা বিদেশি ছবি- ড্রাইভ মাই কার (জাপান)
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications