রজনীকান্ত থেকে যশ, কত কোটি টাকা পারিশ্রমিক নেন দক্ষিণের সুপারস্টাররা জানেন?
রজনীকান্ত থেকে যশ, কত কোটি টাকা পারিশ্রমিক নেন দক্ষিণের সুপারস্টাররা জানেন?
বলিউডের পাশাপাশি বক্স অফিসে আধিপত্য বজায় রেখেছে সাউথ মুভিজ। সেটা আর বলার অপেক্ষা রাখে না। বাহুবলী,আরআরআর, কেজিএফ সহ একগুচ্ছ দক্ষিণী ছবিগুলি এখন এই কথাই বলছে। দক্ষিণ ফিল্ম ইন্ডাস্ট্রির সুপারস্টাররাও বলিউডের কোনও অংশে কম যান না। এক একটি সিনেমায় সিনেমায় কাজ করার জন্য কোটি কোটি টাকা পারিশ্রমিক নেন তাঁরা। দক্ষিণের সুপারস্টাররা কত পারিশ্রমিক পান, সেই অঙ্কটা জানলে চোখ কপালে উঠতে বাধ্য আপনারও।

রজনীকান্ত
রজনীকান্তকে দক্ষিণে সকলে ভগবানের আসনে বসিয়েছেন। দক্ষিণ ভারতের তমাম জায়গায় তাঁকে সত্যিই ভগবানের মতো পূজা করা হয়। সকলের 'থালাইভা' মেগাস্টার রজনীকান্ত সবচেয়ে বেশি পারিশ্রমিক নেন দক্ষিণী অভিনেতাদের মধ্যে। একটি চলচ্চিত্রের পারিশ্রমিক হিসেবে ১০০-১১০ কোটি টাকা পর্যন্ত পারিশ্রমিক নেন তিনি। পাশাপাশি তিনি সেই চলচ্চিত্রের লাভের অংশও নেন বলে জানা যায়।

যশ
এই মুহূর্তে বক্স অফিসে ফাটিয়ে রেকর্ড তৈরি করছে কেজিএফ চ্যাপ্টার-২। অন্যান্য সিনেমার থেকে কেজিএফ ১, কেজিএফ-২ দিয়ে অনেক বেশি পরিচিতি পেয়েছেন দক্ষিণী সুপারস্টার যশ। কেজিএফ ফিল্ম থেকে সাফল্যের উত্তরণ শুরু হয়েছে। একটি ছবির জন্য তিনি ২০ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন বলে জানা গিয়েছে। চলতি এপ্রিল মাসে কেজিএফ-২ প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার পর অনেক বেশি সাফল্য অর্জন করেছেন যশ।

প্রভাস
ভারতীয় সিনেমার ইতিহাসে প্রথম ১০০০ কোটির ক্লাবের রেকর্ড তৈরি করা মেগা হিট বাহুবলী সহ একাধিক ছবিতে দেখা গিয়েছে মহা তারকা প্রভাসকে। দর্শকদের কাছে সব চরিত্রেই প্রশংসা কুড়িয়েছেন তিনি। সম্প্রতি দুটি ছবি ফ্লপ হয়েছে প্রভাসের। কিন্তু তাই বলে চুপ করে বসে নেই তিনি। বাহুবলী খ্যাত অভিনেতা প্রভাসের ভক্ত সংখ্যা অবশ্য একটুও কমেনি তাতে। প্রভাসও দক্ষিণের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেতাদের মধ্যে অন্যতম। তথ্য অনুসারে, প্রভাস তার আসন্ন ছবির জন্য নাকি ৮০-৮৫ কোটি টাকা নিচ্ছেন।

জুনিয়র এনটিআর
এস এস রাজা মৌলির আরও এক মেগা হিট 'আরআরআর' তারকা জুনিয়র এনটিআর আসলে একজন তেলেগু অভিনেতা। তাঁর আরো একটি পরিচয় আছে। তিনি রাজনীতিবিদ এনটি রামা রাও-এর নাতি। সূত্রের অনুযায়ী, তাঁর একটি ছবির পারিশ্রমিক ৪৫ কোটি টাকা।

রাম চরণ তেজা
সম্প্রতি সাফল্যের শিখরে পৌঁছেছে 'আরআরআর'। আর এই সিনেমা দিয়ে সাফল্য পেয়েছেন রাম চরণ তেজা। আসলে তিনি দক্ষিণের অপর এক মহা তারকা চিরঞ্জীবীর ছেলে। তিনিও সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত দক্ষিণী অভিনেতাদের মধ্যে একজন। একটি ছবিতে কাজ করার জন্য প্রায় ৪৫ কোটি টাকার পারিশ্রমিক পান রাম চরণ।

থালাপথি বিজয়
এই দক্ষিণী অভিনেতা অন্যান্য দেশ থেকে কম যান না। তামিল সিনেমায় তিনি নিজের স্টারডম তৈরি করেছেন। সম্প্রতি তাঁর ছবি 'বিস্ট'কে বেশ ভালই ভালোবাসা দিয়েছেন দর্শকরা। এই ছবিটি ১৩ এপ্রিল মুক্তি পেয়েছে। জানা গিয়েছে এই সিনেমায় অভিনয় করার জন্য ২০ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন থালাপথি বিজয়।












Click it and Unblock the Notifications