রেখার পারফরম্যান্সে বুঁদ আইফার মঞ্চ, দেখুন সেরা মুহূর্তের কিছু ঝলক
ব্যাঙ্ককের নিরামিত থিয়েটারে আয়োজিত ২০১৮ সালের আইফা অ্যাওয়র্ডসের মঞ্চ যেন ছিল চাঁদের হাট। যদিও এই অ্যাওয়ার্ড অনুষ্ঠান আয়োজন অনেকদিন আগেই হয়ে গিয়েছে, গতকাল এই অনুষ্ঠানের টিভি সম্প্রচার হয়।
ব্যাঙ্ককের নিরামিত থিয়েটারে আয়োজিত ২০১৮ সালের আইফা অ্যাওয়র্ডসের মঞ্চ যেন ছিল চাঁদের হাট। যদিও এই অ্যাওয়ার্ড অনুষ্ঠান আয়োজন অনেকদিন আগেই হয়ে গিয়েছে, গতকাল এই অনুষ্ঠানের টিভি সম্প্রচার হয়। অনুষ্ঠান মঞ্চে সমস্ত লাইমলাইট কার্যত একাই কেড়ে নেন অভিনেত্রী রেখা। এছাড়াও বেশ কয়েটি মুহূর্ত এদিনের মঞ্চে স্মরণীয় হয়ে ওঠে।
|
সলাম-এ -ইশক
ভারতীয় চলচ্চিত্রের অন্যতম সুপারস্টার রেখার পারফরম্যান্সে এদিন মাত হয়েছিল আইফার মঞ্চ। ২৫ বছর বাদে রেখার এই পারফরম্যান্স ছিল অনুষ্ঠানের ইউএসপি। কিছু কালজয়ী গানের ছন্দে পা মেলান রেখা। মঞ্চে যখন একের পর এক গানে নেচে চলেছেন তিনি,তখন দর্শক আসনে মন্ত্রমুগ্ধ হয়ে ছিলেন রণবীর কাপুর, অর্জুন কাপুর, বরুণ ধওয়ানরা।
|
বলম পিচকারি!
আইফার মঞ্চে এদিন তাক লাগিয়ে দেন রণবীর কাপুর। রণবীরের পারফরম্যান্স নিঃসন্দেহে এদিন সকলের চোখ কেড়েছে।
|
তু নে মারি এন্ট্রি...
অর্জুন আর কৃতির 'এন্ট্রি'তে এদিন মাত ছিল আইফার মঞ্চ। অর্জুনের সঙ্গে কৃতির রসায়ন যেন এদিন ছিল চোখ ধাঁধানো। একাধিক জনপ্রিয় গানের সঙ্গে পা মেলান তাঁরা।
শ্রেষ্ঠ অভিনেত্রী
'মম' ছবির জন্য শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন শ্রীদেবী। ছবিতে শ্রীদেবীর হয়ে পুরস্কার নিতে ওঠেন বরি কাপুর। মঞ্চে উঠে তিনি কার্যত কান্নায় ভেঙে পড়েন। সেই সময়ে মঞ্চে উপস্থিত ছিলেন বনির ছেলে অর্জুন ও ভাই অনিল কাপুর।












Click it and Unblock the Notifications