(ছবি) অঞ্জন দত্তর হাত ধরে 'হ্যামলেট' আজ 'হেমন্ত'....প্রিমিয়ারে চাঁদের হাট!
হাতে শুধু আজকের দিনটাই। ১২ আগস্ট অর্থাৎ আগামীকাল মুক্তি পেতে চলেছে অঞ্জন দত্তের বাংলা ছায়াছবি 'হেমন্ত'। উইলিয়াম শেক্সপিয়ারের হ্যামলেট-এ অনুপ্রাণিত ছবি হেমন্ত। বলিউডে হ্যামলেট-এর অনুকরণে হায়দার ছবি তৈরি হলেও এই খটোমটো বিষয় নিয়ে বাংলায় কোনও পরিচালক সাম্প্রতিককালে কাজ করেননি। আর সেই কারণেই এই ছবি নিয়ে কৌতুহলও অনেক বেশি। [ যৌনতা, সাসপেন্স আর বিপ নিয়েই জমজমাট সদ্য মুক্তি পাওয়া সাহেব বিবি গোলাম ছবির ট্রেলর!]
সম্প্রতি হয়ে গেলে হেমন্ত ছবির প্রিমিয়ার। প্রিমিয়ারে ছবির কলাকুশলীদের পাশাপাশি একেবারে যেন তারকামেলা। নিচের ছবিতে ক্লিক করে দেখে নিন ফটো গ্যালারি। [(ছবি) টলিউডের অভিনেত্রীদের সাদা-কালো প্রেম!]

অঞ্জন দত্তের জানিয়েছেন, শেক্সপিয়ারের হ্যামলেট একটি অত্যন্ত বেসিক ক্রাইসিস-এ ভুগছিল, সেই সমস্যাটাকেই তিনি সেলুলয়েডের পর্দায় নিজের মতো করে ফুটিয়ে তুলতে চেয়েছেন। পরিচালকের কথায়, "একটু অল্প বয়স হলে হয়তো হেমন্তের চরিত্রে আমিই অভিনয় করতাম। কিন্তু সেটা যখন হচ্ছে না, আমার চিন্তাভাবনা ফুটিয়ে তুলবে পরম।"
হেমন্ত-র চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। হোটারিওর চরিত্রে অভিনয় করছেন যীশু সেনগুপ্ত এবং ক্লডিয়াসের ভূমিকায় শাশ্বত চট্টোপাধ্যায়। হ্যামলেটের মা গারট্রুডের ভূমিকায় দেখা যাবে গার্গী রায়চৌধুরিকে। [(ছবি) মেক আপ ছাড়া কেমন দেখতে লাগে টলিউড সুন্দরীদের!]
হেমন্ত নিউ ইয়র্ক ফিল্ম স্কুল থেকে স্নাতক হয়ে নিজের শহর কলকাতায় ফিরে আসে। কলকাতায় এসে সে খবর পায় তার চলচ্চিত্র প্রযোজক বাবা আত্মহত্যা করেছে কারণ তার মা গায়েত্রী কল্যাণ কাকুকে বিয়ে করতে চলেছে। যার ফল একাধিক খুন, রহস্যমৃত্যু নিয়েই এই ছবির এগিয়ে চলা।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications