সানি-ববি নিয়ে সোজসাপ্টা জবাব, সম্পর্কের টানাপোড়েন নিয়ে মুখ খুললেন হেমা
বহু লক্ষ মানুষের ড্রিম গার্ল তিনি। সুপারস্টার ধর্মেন্দ্রর স্ত্রী হিসেবে অনেক কথা বললেও সানি-ববিদের নিয়ে মুখ খোলেননি হেম মালিনী। এবার ভাঙলেন নীরবতা।
১৯৭৯ সালে ধর্মেন্দ্র-র সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছেন তিনি। তবুও সেই সত্তরের দশক থেকে ২০১৭-র লম্বা পথ পেরিয়ে আজও তিনি ড্রিম গার্ল। ৬৯ -র হেমা মালিনীর ঔজ্জ্বল্য আজও হার মানিয়ে দেয় অনেক সুন্দরীর জৌলুস। মঞ্চে তাঁর উপস্থিতি হাজার ওয়াটের আলো ছড়িয়ে দেয়।

নিজের ৬৯ বছরের জন্মদিনে হেমা মালিনী প্রকাশ করলেন তাঁর জীবনি। রাম কমল মুখোপাধ্যায়ের কলমে প্রাণ পেয়েছে হেমা-র জীবনের নানা পর্যায়। বইয়ের নাম 'বিয়ন্ড ড্রিম গার্ল '
ধর্মেন্দ্র-র সঙ্গে অনস্ক্রিন- অফস্ক্রিন সম্পর্ক দুই নিয়েই দারুণ খোলামেলা হেমা। কিন্তু কখনই তাঁর স্বামীর প্রথম পক্ষের দুই ছেলে সানি ও ববি-র বিষয়ে কথা বলতে কখনই স্বচ্ছন্দ্য ছিলেন না। তবে এবার ভাঙলেন নীরবতা।
হেমা জানিয়েছেন, 'সবাই জিজ্ঞাসা করেন আমাদের সম্পর্কটা ঠিক কীরকম। এটা দারুণ সুন্দর ও হৃদয়ের কাছাকাছি। আমার যখন প্রয়োজন তখনই সানি র আমার পাশে ছিল। বিশেষত আমার যখন অ্যাক্সিডেন্ট হয়েছিল তখন ধর্মেন্দ্র ও সানি আমার পাশে ছিল। '

হেমা আরও জানিয়েছেন, 'আমার অ্যাক্সিডেন্টের পর ওই আমাকে প্রথম দেখতে এসেছিল।চিকিৎসকরা ঠিকভাবে স্টিচ করেছেন সেটা দেখছিল,ওঁর আগ্রহ দেখে আমি অবাক হয়ে গিয়েছিলাম। এরকমই সম্পর্ক আমাদের। '
এদিন হেমা মালিনীর বই উদ্বোধনী অনুষ্ঠানে হাজির ছিলেন দীপিকা পাড়ুকোন ও হেমার দুই কন্যা এষা ও অহনা।












Click it and Unblock the Notifications