১০০ কোটির মালকিন হেমা! বিজেপি সাংসদের সম্পত্তি নিয়ে কোন চমকপ্রদ তথ্য উঠে এলো

প্রথম দফা ভোটের মনোয়ন জমা পড়তেই প্রার্থীদের ঘিরে একাধিক তথ্য উঠে আসতে শুরু করেছে।

প্রথম দফা ভোটের মনোয়ন জমা পড়তেই প্রার্থীদের ঘিরে একাধিক তথ্য উঠে আসতে শুরু করেছে। তারই মধ্যে চমকপ্রদ তথ্য হিসাবে উঠে এসেছে মথুরার বিজেপি সাংসদ তথা বলিউড অভিনেত্রী হেমা মালিনীর সম্পত্তির পরিমাণ। একনজরে দেখে নেওয়া যাক হেমা মালিনী নিজের আয় ব্যয়ের তথ্যে কী কী জানিয়েছেন।

 হেমা মালিনীর মোট সম্পত্তি

হেমা মালিনীর মোট সম্পত্তি

হেমা মালিনী অ্যাফিডেভিটে জানিয়েছেন , তাঁর মোট সম্পত্তি ১০১ কোটি টাকা। বাংলো , গয়না, নগদ, সব মিলিয়ে এই পরিমাণ সম্পত্তির অধিকারী তিনি। তাঁর মোট স্থাবর সম্পত্তির মূল্য ৬৬ কোটি টাকা।

ধর্মেন্দ্রর টাকার পরিমাণ

ধর্মেন্দ্রর টাকার পরিমাণ


হেমার স্বামী ধর্মেন্দ্রর টাকার পরিমাণ ১২.৩০ কোটি বেড়ে যায় ২০১৪ সালের পর। এমনই তথ্য জানানো হয়েছে হেমা মালিনীর দায়ের করা অ্যাফিডেভিটে। এই অ্যাফিডেভিটে স্পষ্ট জানানো হয়েছে গত ৫ বছরে তিনি সমস্ত কর জমা করেছেন। হেমা ও তাঁর স্বামী ধর্মেন্দ্রর মোট আয় ১০ কোটি টাকা হয়েছে।

 সম্পত্তি বৃদ্ধির পরিমাণ!

সম্পত্তি বৃদ্ধির পরিমাণ!

হেমা মালিনীর সম্পত্তি ২০১৩ সাল খেকে ১৪ সাল পর্যন্ত বেড়ে হয়েছে ১৫.৯৩ লাখ টাকা। ২০১৭-১৮ তে তা বাড়ে ১.১৯ কোটি হিসাবে। ২০১৪-১৫ সালে বাড়ে ৩.১২ কোটি, ২০১৫-১৬ তে হাড়ে ১.১৯ কোটি, ২০১৬-১৭ সালে বাড়ে ৪.৩০ কোটি টাকা। তথ্য পেশ করে হেমা মালিনী জানিয়েছেন, তাঁর মোট ঋণের পরিমাণ ৬.৭৫ কোট টাকা, যেখানে তাঁর স্বামী ধর্মেন্দ্রর ঋণের পরিমাণ ৭.৩৭ কোটি টাকা।

হেমা সম্পর্কে তথ্য

হেমা সম্পর্কে তথ্য

শিক্ষাগত ক্ষেত্রের তথ্যে হেমা জানিয়েছেন,
ম্যাট্রিকুলেশন পাশ করার পর নাচের তালিম নেন হেমা। এরপর পাশাপাশি পড়াশোনা চালাতে থাকেন। ২০১২ সালে তিনি পিএইচডি ডিগ্রি পান। এছাড়াও তিনি যে পদ্মশ্রী প্রাপক , সে বিষয়েও তিনি অ্যাউফিডেফিটে তথ্য় জানিয়েছেন। হেমা জানিয়েছেন জুহুর ভিলে পার্লে তে তাঁর একচি বাংলো আছে। পাশাপাশি, জুহুতে তাঁর কেনা একটি জমিও রয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+