কাজলের জন্মদিনে ঋদ্ধিকে সঙ্গে নিয়ে আসছে ভক্তদের জন্য নয়া চমক
৪৪ বছর বয়সেও সমান দাপটের সঙ্গে বলিউডে অভিনয় করে চলেছেন অভিনেত্রী কাজল। সেই একই হাসি, একই প্রাণোচ্ছল স্বভাব, একই অভিনয় দক্ষতা। সব মিলিয়ে আজও তিনি ভক্তদের মুগ্ধ করতে পারেন একইভাবে।
৪৪ বছর বয়সেও সমান দাপটের সঙ্গে বলিউডে অভিনয় করে চলেছেন অভিনেত্রী কাজল। সেই একই হাসি, একই প্রাণোচ্ছল স্বভাব, একই অভিনয় দক্ষতা। সব মিলিয়ে আজও তিনি ভক্তদের মুগ্ধ করতে পারেন একইভাবে। আর ভক্তদের জন্য এদিন আসছে কাজলের নতুন চমক।

প্রদীপ সরকারের ফিল্ম 'হেলিকপ্টার এলা'-র পোস্টার আগেই প্রকাশিত হয়েছে । সেই পোস্টার টুইট করে এবার নয়া বার্তা টুইটারে দিলেন কাজল। জন্মদিনের দু'দিন আগেই টুইটারে কাজল জানিয়ে দেন, ৫ অগাস্ট, অর্থাৎ তাঁর জন্ম দিনের দিন আসতে চলেছে 'হেলিকপ্টার এলা'-র ট্রেলার ভিডিও। ছবিতে কাজলের সঙ্গে অবিনয় করতে দেখা যাবে জাতীয় পুরস্কার বিজয়া ঋদ্ধি সেনকে। ছবিতে ঋদ্ধির মায়ের চরিত্রে রয়েছেন কাজল।
Countdown has begun..... two days to go for my b'day and @HelicopterEela trailer. I’m gonna have my cake and eat it tooo. Have a bite with me!! 😜#5Aug #Sunday #Funday pic.twitter.com/FgLZMG7UyJ
— Kajol (@KajolAtUN) August 3, 2018
Holding on to my baby be like....😅 #MotherlyLove #HelicopterEela#14thSept @ajaydevgn @HelicopterEela @pradeepsrkar #SirshaRay @riddhisen896 @ADFfilms @jayantilalgada @saregamaglobal pic.twitter.com/4ZqxPWBQOX
— Kajol (@KajolAtUN) July 13, 2018
আগামী ৭ সেপ্টেম্বর ছবি মুক্তি পেতে চলেছে। ছবিতে এক অনন্য সাধারণ চরিত্রে কাজলকে দেখা যাবে বলে দাবি ছবি নির্মাতা সংস্থার। প্রদীপ সরকারের ছবির ঘরানা মেনেই এই ছবিটিও মহিলাকেন্দ্রিক। কাজ -ঋদ্ধি ছাড়াও ছবিতে অভিনয় করছেন টোটা রায়চৌধুরী। ছবির প্রযোজক অজয় দেবগণ।












Click it and Unblock the Notifications