'রুক রুক রুক'..! নয়া ভিডিওতে অজয়কে কি চ্যালেঞ্জ ছুড়ে দিলেন কাজল
নব্বইয়ের দশকের বিভিন্ন গান বহুবার মাতিয়েছে পাড়ার পুজো প্যান্ডেল! দুর্গাপুজোয় বলিউডের গান ছাড়া পাড়ার পুজো একটা সময় জমতই না! এমনই এক গান ছিল 'রুক রুক রুক, আরে বাব রুক..'।
নব্বইয়ের দশকের বিভিন্ন গান বহুবার মাতিয়েছে পাড়ার পুজো প্যান্ডেল! দুর্গাপুজোয় বলিউডের গান ছাড়া পাড়ার পুজো একটা সময় জমতই না! এমনই এক গান ছিল 'রুক রুক রুক, আরে বাব রুক..'। অজয় দেবগন অভিনীত 'বিজয়পথ' ফিল্মের এই গান নব্বইয়ের দশকের অন্যতম হিট গান। টাব্বুর নাচের তালে এই গান তখন বহু জনের মুখে মুখে ঘুরত। সেই গানকে আবারও রিমেকে ফিরিয়ে আনল 'হেলিকপ্টার এলা'।

'হেলিকপ্টার ইলা' র এই গানে নাচের ছন্দে দেখা গেল অজয় ঘরনী কাজলকে। ফের একবার নব্বইয়ের দশকের স্মৃতি উঠে এল এই গানেক ঘিরে। 'বিজয়পথ' ছবির সেই গানে দেখা গিয়েছিল টাব্বুকে। পাশাপাশি টাব্বুর সঙ্গে সেই গানে দেখা যায় অজয় দেবগনকে। বহু বছর পর সেই গানে দেখা যাচ্ছে কাজলকে। ১৯৯৪ সালের পর ২০১৮ -এর এই নয়া রিমিক্স রীতিমত সাড়া ফেলে দিয়েছে।
তবে 'বিজয়পথ'-এর সেই 'রুক রুক রুক' গানের জাদু নতুন এই গান ধরে রাখতে পারে কি না সেদিকে নজর সকলের। পাশাপাশি, এবছরের দুর্গাপুজোয় পাড়ার প্যান্ডেলে কাজলের 'রুক রুক রুক' কতটা আসর জমাতে পারে সেটাই দেখার।












Click it and Unblock the Notifications