মিঠুন চক্রবর্তীর উচ্চতা কত জানেন! বলিউডের তাবড় সুপারস্টাররা কে কার চেয়ে লম্বা

মিঠুন চক্রবর্তীর উচ্চতা কত জানেন! বলিউডের তাবড় সুপারস্টাররা কে কার চেয়ে লম্বা

ভিড়ের মধ্যে থেকে একজন হয়ে ওঠার স্বপ্ন অনেকেই দেখেন। তাবড় নাম, যশ খ্যাতিতে চলচ্চিত্রের পর্দায় নায়ক হওয়ার স্বপ্ন দেখে মায়ানগরী মুম্বইতে অনেকেই পাড়ি দেন। তবে অনেকেরই ধারণা সুপুরুষ হওয়ার জন্য পেটানো শরীর থেকে সুস্পষ্ট উচ্চতা প্রয়োজন। একনজরে দেখা যাক বলিউডের তাবড় কয়েকজন তারকার উচ্চতা।

 শাহরুখ খান

শাহরুখ খান

বলিউড বাদশা শাহরুখ খান ৫ ফুট ৭ ইঞ্চি লম্বা। তবে তাঁর খ্যাতির উচ্চতা আকাশচুম্বী। 'দিওয়ানা' দিয়ে বলিউডের ফিল্মে পা রাখার আগেও 'সার্কাস' থেকে 'ফৌজি' তে দর্শকদের মন জয় করে ধীরে ধীরে বলিউডের তামাম বাদশা হয়ে ওঠেন শাহরুখ।

অমিতাভ বচ্চন

অমিতাভ বচ্চন

বলিউডে তাঁর কণ্ঠস্বর আর উচ্চতা রীতিমতো বহু অভিনেতার কাছেই ঈর্ষণীয়। 'সাত হিন্দুস্তানি' ছবি দিয়ে বলিউডে পা রেখে কার্যত মন জয় করতে শুরু করেন অমিতাভ বচ্চন। তাঁর উচ্চতা ৬ ফুট।

সলমান খান

সলমান খান

ভাইজানের বডি বিল্ডিং নিয়ে অনেকেরই মুগ্ধতা স্পষ্ট হয়েছে। সলমান যদিও প্রথম থেকে এমন সুঠাম চেহারার মালিক নন! তবে পরবর্তীকালে সলমানের চেহারা নিছকই ঈর্ষণীয় হয়ে ওঠে। বলিউডের এই তারকার উচ্চতা ৫ ফুট ৯ ইঞ্চি।

অক্ষয় কুমার

অক্ষয় কুমার

বলিউডের খিলাড়ি কুমার অক্ষয়ের মার্শাল আর্ট রীতিমতো ঈর্ষণীয়। তাঁর অ্যাকশন স্টান্টে মাতোয়ারা গোটা বিশ্ব। এহেন অক্ষয় কুমারের উচ্চতা ৫ ফুট ১০ ইঞ্চি।

আমির খান

আমির খান

অন্যান্য তারকা ফিল্মস্টারদের থেকে আমির খানের উচ্চতা যে খানিকটা কম, তা নতুন নয়! বলিউডের মিস্টার পারফেকশনিস্টের উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি।

সইফ আলি খান

সইফ আলি খান

নবাব পরিবারের সন্তান সইফ আলি খান । মনসুর আলি খান পতৌদির সন্তান সইফ মায়ের পছন্দকেই আপন করে নেন পেশা বা নেশা হিসাবে। অভিনয়ের জগতে পা রাখেন শর্মিলা-মনসুরের পুত্র সইফ। যাঁর উচ্চতা ৫.৭ ফুট।

হৃতিক রোশান

হৃতিক রোশান

বলিউডের তারকাদের মধ্যে হৃতিকের উচ্চতা বহুজনেরই নজর কাড়ে। অমিতাভের উচ্চতা ছাড়িয়ে গিয়েছেন তিনি। বলিউডের গ্রিক গড, হৃতিক রোশানের উচ্চতা ৬ ফুট ২ ইঞ্চি।

রণবীর কাপুর

রণবীর কাপুর

কাপুর পরিবারের তাবড় তারকা রণবীর। করিশ্মা, করিনার খুড়তুতো ভাই, তখা ঋষি কাপুরের পুত্র রণবীরের উচ্চতা ৫ ফুট ১১ ইঞ্চি। শো ম্যান রাজ কাপুরের নাতি রণবীরের প্রথম ছবি 'সাওয়ারিয়া'। ছবিটি ফ্লপ হলেও, রণবীরের কেরিয়ার পরবর্তীকালে হিটের পর্যায়ে যায়।

মিঠুন চক্রবর্তী

মিঠুন চক্রবর্তী

বাংলার মহাগুরু মিঠুন চক্রবর্তীর উচ্চতা প্রায় ৬ ফুট। বলিউডের একমাত্র ডিস্কো ডান্সার মিঠুনের ফিল্মে প্রবেশ হয় মৃণা সেনের 'মগয়া' ছবিটির হাত ধরে। এই তারকা বিভিন্ন সময় তাঁর অভিনয় থেকে নাচের ছন্দে মন মাতিয়েছেন।

 রণবীর সিং

রণবীর সিং

বলিউডের অন্যতম ফিট তারকা রণবীর সিং। তাঁর উচ্চতা ৫ ফুট ১০ ইঞ্চি। দীর্ঘাঙ্গী দীপিকার স্বামী রণবীরের বিভিন্ন ফিল্মে তাবড় অভিনয় বহু জনেরই মন মাতিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+