Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Heeramandi: এখনও রেশ কাটেনি নেটপাড়ায়, আসছে হীরামান্ডির সিজন ২

একটি ওয়েব সিরিজেই হই হই ফেলে দিয়েছেন সঞ্জয়লীলা বনশালী। আলোচনা-সমালোচনা নিয়ে একেবারে জমজমাট বনশালীর হীরামান্ডি। নেটপাড়া এখনও তার ঘোর কাটিয়ে উঠতে পারেনি। মণীশা কৈরালা থেকে শুরু করে রিচা চড্ডা, সঞ্জিদা শেখ, অদিতি রাও হায়দারি, শেখর সুমন সহ একাধিক তারকার ভিড়ে হীরামান্ডি নেচপাড়ায় একটি স্বপ্নের জগত তৈরি করে দিয়েছে।

১ মে নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে ওয়েব সিরিজটি। তার আগ থেকেই সোশ্যাল মিডিয়ায় খবরের শিরোনামে থেকে হীরামান্ডি। রেকর্ড পারিশ্রমিকে এই ওয়েবসিরিজটি তৈরি করেছেন সঞ্জয়লীলা বনশালী। নেটফ্লিক্সে সেটি মুক্তি পাওয়ার পরেই হু হু করে চারিদিকে ছড়িয়ে পড়েছিল। নেটপাড়ায় একদিকে আলোচনা হয়েছে অন্যদিকে সমালোচনাও হয়েছে।

Heeramandi

এদিকে ওয়েবসিরিজটি রিলিজ হওয়ার এক মাস পেরোতে না পেরোতেই আবার সিজন-২ ঘোষণা হয়ে গিয়েছে নেটফ্লিক্সে। ৩ জুন নেটফ্লিক্সে ঘোষণা করা হয়ে গিয়েছে ওয়েবসিরিজটি। মুম্বইয়ে ১০০ ডান্সারের ফ্ল্যাশ মবের মাধ্যমে সিজন-২ ঘোষণা করা হয়েেছ। আগেই অবশ্য এই নিয়ে ইঙ্গিত দিয়েছিলেন সঞ্জয়লীলা বনশালী। তিনি জানিয়েছিলেন যে আরও বিশদে তিনি সিজন-২ করবেন।

সিজন-২তে মূলক কীভাবে স্বাধীনতার পর লাহোরের হীরামান্ডি থেকে মেয়েরা ছড়িয়ে পড়েছিল বিভিন্ন জায়গায়। লাগোর থেকে মুম্বই ফিল্ম ইন্ডাস্ট্রিতে এসে পড়েছিল তারা। এমনকী কলকাতা ফিল্ম ইন্ডাস্ট্রিতেও চলে এসেছিল। একই ভাবে নাচ এবং গানের শিল্পকলা নিয়ে তাঁরা দশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছিলেন। তবে এবার আর নবাবরা ছিলেন না। প্রাথমিক ভাবে এই নিয়েই পরিকল্পনা করা হয়েছে হিরামান্ডির সিজন-২। এমনই ইঙ্গিত দিয়েছেন বনশালী।

তবে সেটা পর্দায় কেমন হবে সেটা দেখার অপেক্ষায় রইলেন দর্শকরা। যদিও সিজন-২ কবে কখন রিলিজ হবে সেটা এখনও স্পষ্ট করে জানানো হয়নি। আগের অভিনেতা অভিনেত্রীরা সকলে থাকবেন কিনা সেটা এখনও স্পষ্ট করে জানাননি পরিচালক সঞ্জয়লীলা বনশালী।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+